শীঘ্রই তুলায় গমন সূর্যদেবের, বিরাট ক্ষতি হবে ৩ রাশির, পড়তে হবে আর্থিক সঙ্কটের মুখে, সাবধানে থাকুন

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময়ের অন্তর নিজের গতি পরিবর্তন করে। এই পরিবর্তনের প্রভাব শুভ বা অশুভ হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের রাজা সূর্যদেবও শীঘ্রই রাশি পরিবর্তন করতে চলেছেন। এর প্রভাব কিছু রাশির জন্য নেতিবাচক হতে চলেছে।

আগামী ১৭ অক্টোবর গ্রহের রাজা সূর্য দেবতা তুলা রাশিতে প্রবেশ করছেন। সূর্য তার নিজ রাশিতে গমন করতে চলেছে যার কারণে ৩ রাশির উপর নেতিবাচক প্রভাব পড়বে। এই রাশি জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। 

সেই ৩ রাশি কী কী, জেনে নেওয়া যাক-

বৃশ্চিক রাশি

সূর্যের রাশি পরিবর্তনের কারণে এই রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। চাকরি পরিবর্তন করার কথা ভাবতে পারেন এরা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বড়দের পরামর্শ নিন। আর্থিক ক্ষতিও হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে এদের।

কর্কট রাশি

এই সময় আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময়ে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যয় করুন। পারিবারিক জীবন সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে এই সময়। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মজীবনে উত্থান-পতন দেখতে হতে পারে এদের।

সিংহ রাশি

এই সময় কর্মজীবন প্রভাবিত হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। কাজের চাপ চাপিয়ে দেওয়া হতে পারে। যারা কাজ করছেন তাদের সাবধান হওয়া দরকার। সহকর্মীদের সমর্থনের অভাবের কারণে অসুবিধার সম্মুখীন হতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles