সকাল সকাল বিধ্বংসী আগুন শিয়ালদহের ইএসআই হাসপাতালে, মৃত্যু রোগীর, আতঙ্ক হাসপাতাল চত্বরে

সকাল সকাল ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। শুক্রবার সকালে বিধ্বংসী আগুন লাগে শিয়ালদহ ইএসআই হাসপাতালে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় দমকল বাহিনী। আগুন লাগার ঘটনায় গোটা হাসপাতাল চত্বরে ছড়ায় আতঙ্ক। এই ঘটনার জেরে রোগী মৃত্যুর খবর মিলেছে।

জানা গিয়েছে, আজ, শুক্রবার ভোট ৫টা নাগাদ আগুন লাগে শিলাধ ইএসআই হাসপাতালে। হাসপাতালের একটা অংশ দাউ দাউ করে জ্বলে ওঠে বলে খবর। কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক। রোগী ও পরিজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। দ্রুত খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তারা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।  

জানা গিয়েছে, সেই মুহূর্তে ওই হাসপাতালে ৮০ জন রোগী ভর্তি ছিলেন। তাদের দ্রুত অন্যত্র সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়। কিছুজনকে সরানো হয় মানিকতলা ইএসআই হাসপাতালে। আর বাকিদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এসবের মধ্যেই মৃত্যু হয় এক রোগীর।

আগুনে পুড়ে গিয়ে নয়, জানা গিয়েছে, আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই রোগীর। সূত্রের খবর, ওই ব্যক্তি ক্যানসারে আক্রান্ত ছিলেন। হাসপাতাল সুপারের কথায়, ক্যানসারের সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। এদিন হাসপাতালে আগুন লাগার পর থেকেই ধোঁয়ায় দমবন্ধ হওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ইএসআই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় বিক্ষোভ দেখান রোগীর পরিবার।

আরও পড়ুনঃ কৃষ্ণনগর ধর্ষণ-খুন কাণ্ডে ধৃত তরুণীর ‘হবু বর’ আর জি কর আন্দোলনের অন্যতম বড় মুখ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে সেখানে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। আগুন লাগার সঠিক কারণ এখনও জানানা গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিদ্যুৎ সংযোগ থেকেই আগুন লেগেছে। প্রথমে হাসপাতালের এইচডিইউ বিভাগে আগুন লাগে। এরপর তা নানান বিভাগে ছড়িয়ে পড়ে বলে অনুমান। আগুন দেখে স্বভাবতই ঘাবড়ে যান হাসপাতালের কর্মীরা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করেন সকলে মিলে। দমকল বাহিনী এসে কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।  

আরও অন্যান্য খবর