সোনু সুদ এবার ত্রাতা হলেন NEET, JEE পরীক্ষার্থীদের

১ থেকে ৬ সেপ্টেম্বর JEE -এর পরীক্ষা হওয়ার কথা এবং NEET পরীক্ষার দিন ধার্য হয়েছে ১৩ ই সেপ্টেম্বর। ইতিমধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। কিন্তু করোনা পরিস্থিতি ভয়াবহতার কারণে ছটি রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে পরীক্ষা পিছানোর জন্য। কিন্তু সুপ্রিমকোর্টে সেই আবেদন কার্য হবে কিনা তাই নিয়ে দোলাচলে পরীক্ষার্থীরা।

তাই পরীক্ষার্থীদের যাতায়াতের সমস্যার সমাধান করতে এগিয়ে এলেন সোনু সুদ। তিনি এর আগেও লকডাউন এর সময় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। এছাড়াও তারপরেও যখনই মানুষ বিপদে পড়েছে তখন তার সাহায্য মিলেছে। এবার NEET,JEE পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তিনি বার্তা দেন, করোনা আবহে যদি NEET,JEE পরীক্ষা না পৌঁছানো যায় তাহলে তিনি পরীক্ষার্থীদের পাশে আছেন।

প্রসঙ্গত, সোনু সুদ নিজেই কেন্দ্রীয় সরকারের কাছে ছাত্র-ছাত্রীদের স্বার্থে পরীক্ষা পেছানোর আবেদন জানিয়েছিলেন। টুইটারে তিনি লিখেছিলেন, “বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের সরকারের কাছে আমার অনুরোধ NEET,JEE পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। Covid-19 – এর এই পরিস্থিতিতে আমরা কখনই ছাত্র-ছাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দিতে পারিনা।”

এরপর এই শুক্রবার সোনু সুদ বিবৃতিতে স্পষ্ট বলেন, যে সমস্ত পরীক্ষার্থীরা ২০২০-এর NEET,JEE পরীক্ষায় বসতে চলেছেন তাঁদের পাশে তিনি আছেন। যদি কোনো ছাত্রছাত্রী কোথাও আটকে পড়েন, তাহলে আমাকে কোন এলাকায় রয়েছেন সেটা জানান। আমি তোমাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে সাহায্য করবো। পরীক্ষা দেওয়া হবে না কারোর ক্ষেত্রে, সেটা আমি হতে দেব না।”

তিনি আরোও বলেন, গোটা দেশে প্রায় ২৫ লক্ষ ছাত্রছাত্রী রয়েছেন। বহু ছাত্র-ছাত্রী বিহার থেকে পরীক্ষা দেন, বিহারের বহু এলাকায় বন্যা হয়ে গেছে। অসমেও বন্যা। গুজরাটও #NEET,JEE পরীক্ষা স্থগিত রাখার জন্য আবেদন করেছে। এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের ভয়টা খুব বাস্তব।

এখন দেখার অপেক্ষা সুপ্রীম কোর্ট পরীক্ষা নিয়ে ঠিক কি রায় দেন। নাহলে ছাত্র-ছাত্রীদের পাশে ত্রাতা হিসেবে সবসময় রয়েছেন সমাজ সেবককারী হিসাবে সোনু সুদ।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment