টুয়েলভথ ফেল, ইচ্ছা ছিল উকিল হওয়ার, দীর্ঘদিন সহ-পরিচালক হিসেবে কাজ করে অভিনয় জগতে পা রাখেন ‘তোমাদের রানী’র দুর্জয়

স্টার জলসার বাংলা ধারাবাহিক ‘তোমাদের রানী’-তে ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছে অর্কপ্রভ (Arkaprava), নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অভিকা মালাকার। দুজনেই বেশ খোলামেলা মনের মানুষ। সাক্ষাৎকারে তাদের দুজনের খুনসুটি ধরা পড়ে দর্শকদের চোখে। ‌ সম্প্রতি এক সাক্ষাৎকারে রানী সিরিয়ালের নায়ক নিজেকে নিয়ে এমন কিছু বলেছেন যাতে অবাক হয়ে গেছেন দর্শকেরা। এমন কি বললেন পর্দার দুর্জয়। 

সাক্ষাৎকারে জানা গেছে বহু গুণের মানুষ তোমাদের রানী ধারাবাহিকের অভিনেতা। অভিনেতা জানিয়েছেন, অভিনয়ের আসার ইচ্ছে তার তেমন ছিল না, তিনি চাইতেন উকিল হতে। নিজের মনের সুপ্ত ইচ্ছের কথাই প্রকাশ করেছে এদিনের সাক্ষাৎকারে। ‌

সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্কপ্রভ বলেছেন, “এক কাজ বেশিদিন ভালো লাগে না। তাই মাঝে মধ্যেই পেশা বদল করি। গত এক বছরে একসঙ্গে পরিচালনা, ওয়েডিং ফটোগ্রাফি, মডেলিং, অ্যাকটিং সবটাই করেছি।”

অর্কপ্রভ জানিয়েছেন, তাঁর অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল না। ছোটপর্দায় ডাক্তারি করলেও বাস্তবে তিনি উচ্চ মাধ্যমিক ফেল। অভিনেতা জানান, তিনি উকিল হতে চেয়েছিলেন। কিন্তু উচ্চমাধ্যমিকে ফেল করেন। তারপর ফেল করার ভয়েতেই আইন নিয়ে পড়ার সাহস দেখাননি তিনি। কিন্তু মনের সেই সুপ্ত ইচ্ছে আজীবন রেখে দিয়েছেন মনে।

পরে অর্কপ্রভ জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নিয়ে পাশ করেন। অভিনেতা বলেছেন, চাইলেই তিনি সাংবাদিক হতে পারতেন, কিন্তু হননি। অভিনয়ে আসার কথাও সেভাবে কোনওদিন ভেবে দেখেননি। গান গাইতে ভালোবাসেন অর্কপ্রভ। 

অভিনেতার কথায়, “এরপর জুনিয়র আর্টিস্ট, ক্যারেকটার আর্টিস্ট হিসেবে কাজ করেছি। মুম্বইতে দীর্ঘ সময় সহকারী পরিচালক হিসেবে কাজ করে যখন কলকাতায় এলাম কিছুদিনের জন্য ভাবলাম ক্রিয়েটিভ ডিরেক্টর বা সহকারী পরিচালকের কাজ খুঁজছিলাম। তারপরেই ভাগ্যবশত মুখ্য অভিনেতা হওয়ার সুযোগ পেয়ে গেছি।” না চাইতে যেন শুটিং ফ্লোরে এসে পড়েছেন অর্কপ্রভ। 

উল্লেখ্য, এখন স্টার জলসা চ্যানেলে তোমাদের রানীর ধারাবাহিক চলছে দর্শকদের মন জয় করে। দুর্জয় আর রানীর রসায়নে মুগ্ধ থাকেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় প্রায়দিনই নতুন প্রোমোর অপেক্ষায় থাকেন এই ধারাবাহিকের দর্শকরা। এক সাক্ষাৎকারে ধরা পড়েছিল পর্দার দুর্জয়-রানীর অফস্ক্রিন কেমিস্ট্রি। ক্যামেরার বাইরেও দুজনে দুজনকে বেশ ভালোভাবেই জানেন। বন্ধুত্বসুলভ আচরণ তাদের মধ্যে। 

RELATED Articles