জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে বিলাসিতা, সম্পদ, সৌন্দর্য ও ঐশ্বর্যের প্রতীক হিসেবে ধরা হয়। যখনই শুক্রের স্থানচ্যুতি বা পরিবর্তন ঘটে, তখন কিছু রাশির জীবনে বড় পরিবর্তন আসে। এবার শুক্র নিজস্ব রাশি বৃষে প্রবেশ করতে চলেছেন, যা একাধিক রাশির জন্য অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে তিনটি রাশি এর ফলে বিশেষ লাভের মুখ দেখতে চলেছে। তাহলে জেনে নেওয়া যাক, কারা থাকছেন সেই সৌভাগ্যের তালিকায়!
মেষ রাশি : এই শুক্র গোচর মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় হঠাৎ করেই অর্থপ্রাপ্তি হতে পারে। নতুন বিনিয়োগের পরিকল্পনা করলে তা সফল হওয়ার সম্ভাবনা প্রবল। বিলাসবহুল জীবনযাত্রার স্বাদ পেতে পারেন, সম্পত্তি বা দামি জিনিস কেনার সুযোগ আসতে পারে। অবিবাহিতদের জন্য বিয়ের সম্ভাবনাও প্রবল। ব্যবসায়িক পরিকল্পনা সফল হবে, কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি : এই রাশির জাতকদের জন্য শুক্রের এই স্থানান্তর অত্যন্ত শুভ। আয় ও লাভের ক্ষেত্রে প্রবল উন্নতি হবে। বিশেষ করে যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা উল্লেখযোগ্য মুনাফা পাবেন। সরকারি চাকরিপ্রার্থীদের জন্য শুভ সময়, পরীক্ষায় সফলতার সম্ভাবনা প্রবল। পারিবারিক শান্তি বজায় থাকবে, সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রেমের সম্পর্কও এই সময় আরও মজবুত হতে পারে।
সিংহ রাশি : সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। বিশেষ করে কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে। যাঁরা চাকরির সন্ধান করছেন, তাঁদের জন্য এটি ভালো সময় হতে পারে। ব্যবসায়ীদের জন্য লাভজনক সময়, গুরুত্বপূর্ণ কোনও চুক্তি হতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে, নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে তা থেকে ভালো রিটার্ন আসতে পারে।
আরও পড়ুনঃ Chinar Park Robbery: ‘স্পেশ্যাল ২৬’ রিয়েল লাইফে! কলকাতায় ভুয়ো আয়কর অফিসারদের হানা, তদন্তে উঠে এল অবাক করা তথ্য
কবে হচ্ছে শুক্রের এই স্থানান্তর?
আগামী মে মাসে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। এই পরিবর্তন তিনটি রাশির জন্য অত্যন্ত শুভ হলেও, বাকিদের ওপর কী প্রভাব ফেলবে তা নির্ভর করবে অন্যান্য গ্রহের অবস্থানের উপর। তাই যারা নিজেদের ভাগ্যকে আরও উজ্জ্বল করতে চান, তাঁরা এই সময় জ্যোতিষীয় উপায় গ্রহণ করতে পারেন।






