২৯ জুন, দুপুর ১টা ৫৬ মিনিটে রাশি পরিবর্তন করতে চলেছেন শুক্র দেব। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, বিলাস, সম্পদ, শিল্প ও সম্পর্কের গ্রহ হিসেবে গণ্য করা হয়। শক্তিশালী শুক্র জাতকের জীবনে সৌভাগ্য বয়ে আনে, কিন্তু দুর্বল হলে নানা ক্ষেত্রে দেখা দেয় জটিলতা। এবারে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। ফলত, এই পরিবর্তন কিছু রাশির জীবনে অসুবিধা তৈরি করতে পারে বলে মত জ্যোতিষবিদদের।
মেষ রাশি (Aries): শুক্রের এই রাশি পরিবর্তনের ফলে মেষ রাশির জাতকদের আরামপ্রিয় জীবনে বিঘ্ন ঘটতে পারে। খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সঞ্চয়ও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সময় বড় কোনও আর্থিক সিদ্ধান্ত, যেমন বিনিয়োগ বা কেনাকাটা থেকে বিরত থাকাই শ্রেয়। কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয়ে উঠবে এবং ব্যবসার ক্ষেত্রেও মানসিক চাপ বৃদ্ধি পাবে। বিশেষ করে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা তৈরি হতে পারে।
মিথুন রাশি (Gemini): এই সময় মিথুন রাশির জাতকদের দাম্পত্য জীবনে টানাপড়েন দেখা দিতে পারে। ছোটখাটো বিষয় নিয়েও মনোমালিন্য হতে পারে। গাড়ি বা যাতায়াতের সময় বাড়তি সতর্কতা দরকার। সৃজনশীল পেশায় যুক্ত ব্যক্তিরা কাজের জায়গায় সমস্যার মুখোমুখি হতে পারেন। ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের টানাপড়েনও হতে পারে। নতুন গাড়ি বা বাড়ি কেনার ইচ্ছা থাকলেও এখনই তা না করাই ভালো।
ধনু রাশি (Sagittarius): ধনু রাশির জাতক-জাতিকারা প্রেমে দুরত্ব ও দাম্পত্য কলহের সম্মুখীন হতে পারেন। অফিসে প্রতিদ্বন্দ্বীরা বাধা দিতে পারে, ফলে কাজে বিঘ্ন ঘটবে। রাগ সংবরণ করতে না পারলে সম্পর্ক নষ্ট হতে পারে। বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। এই সময় ভ্রমণের পরিকল্পনা থাকলে তা পিছিয়ে দেওয়া উচিত, না হলে ক্ষতির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ Kolkata : প্রগতি ময়দান থানার সামনেই গাড়ি চুরি! পুলিশের নাকের ডগা দিয়ে চালিয়ে নিয়ে গেল যুবক!
শুক্রের রাশি পরিবর্তন একদিকে যেমন কিছু রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসে, তেমনই কিছু রাশির জীবনে আনে নতুন চ্যালেঞ্জ। বিশেষ করে মেষ, মিথুন ও ধনু রাশির জাতকদের জন্য এই সময়টা একটু বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। আচরণে সংযম, খরচে নিয়ন্ত্রণ আর সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরলেই পরিস্থিতি সামলানো সম্ভব।





