Astrology: ভগবান বিষ্ণুর প্রিয় এই ৪ রাশি, জীবনে সুখ আর সমৃদ্ধিতে ভরপুর!

হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুকে বিশ্বসংরক্ষক হিসেবে মানা হয়। তিনি ত্রিমূর্তির অন্যতম সদস্য এবং নারায়ণ, হরি নামেও পরিচিত। বিশ্বাস করা হয়, যাঁরা আন্তরিকভাবে তাঁর উপাসনা করেন, তাঁদের জীবনে কখনও অভাব থাকে না। বিষ্ণুর আশীর্বাদে তাঁদের সংসারে সুখ, সম্পদ ও মানসিক শান্তি বজায় থাকে। তবে জ্যোতিষ মতে, কিছু নির্দিষ্ট রাশির উপর ভগবান বিষ্ণুর কৃপা একটু বেশি থাকে। এই রাশিগুলির জাতকরা জীবনে তুলনামূলকভাবে বেশি সৌভাগ্য, সমৃদ্ধি ও স্থিতি পান।
বৃষ (Taurus)

বৃষ রাশির জাতকদের উপর ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা থাকে বলে মনে করা হয়। এই রাশির মানুষরা পরিশ্রমী, বাস্তববাদী এবং বিশ্বাসযোগ্য। তাঁদের জীবনে অর্থনৈতিক স্থিতি থাকে, এমনকি অনেক সময় অপ্রত্যাশিত লাভও ঘটে। বন্ধ প্রকল্প বা আটকে থাকা কাজগুলি এগিয়ে যায়। যারা ধর্মীয় কাজে যুক্ত থাকেন, তাঁদের ভাগ্য আরও উজ্জ্বল হয়। অন্যদের সাহায্য করতে ভালবাসেন বলেই সমাজে সম্মানও পান।
কর্কট (Cancer)

ভগবান বিষ্ণুর আশীর্বাদে কর্কট রাশির জাতকরা জীবনে সম্পদ, খ্যাতি এবং মানসিক শান্তি পান। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত আসতে পারে, আবার নতুন আয়ের পথও খুলে যেতে পারে। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা প্রবল। দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া বাড়বে, ফলে পারিবারিক জীবনেও শান্তি ফিরে আসবে।

সিংহ (Leo)

সিংহ রাশির জাতকরা ভাগ্যবানদের তালিকায় সবসময়ই থাকেন। বিষ্ণুর কৃপায় এই রাশির মানুষদের জীবনে সুবর্ণ সুযোগ আসে। পুরনো বিনিয়োগে লাভ পাওয়া যায়, ব্যবসায় বা চাকরিতে উন্নতি ঘটে। পরিবারের মর্যাদা বাড়ে এবং ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়ে। তাঁদের আত্মবিশ্বাসই তাঁদের সবচেয়ে বড় শক্তি

আরও পড়ুনঃ Love Scandal : গার্লফ্রেন্ড সাড়া দিচ্ছে না, বোমা মেরে জাগাল প্রেমিক! ভালোবাসার নামে বিস্ফোরণ কাণ্ডে আতঙ্কিত এলাকাবাসী!

তুলা (Libra)

তুলা রাশি ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় রাশি বলে ধরা হয়। এই রাশির জাতকদের ইচ্ছা পূরণ সহজেই হয়। অর্থনৈতিকভাবে স্থিতিশীলতা আসে, জীবন হয় স্বচ্ছন্দ। আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বেড়ে যায়, ফলে মানসিক ভারসাম্যও বজায় থাকে। বিষ্ণুর কৃপায় তুলা রাশির মানুষরা জীবনে এক প্রশান্ত, সমৃদ্ধ ও পূর্ণতা খুঁজে পান।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর