বহু মানুষ গোটা জীবনে এক কোটি টাকা আয় করতে পারেন না। সেখানে দাঁড়িয়ে মাত্র ১৪ বছর বয়সে কোটিপতি হল এক কিশোর। এমন ঘটনা শুনতে অবাক লাগলেও, এমনটা সত্যিই ঘটেছে। এমন অসাধ্য সাধন করেছে ময়ঙ্ক নামের এক কিশোর। অমিতাভ বচ্চন সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে একের পর এক প্রশ্নের জবাব দিয়ে এক কোটি টাকার দাবীদার হল ১৪ বছরের কিশোর।
‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর পঞ্চদশ সিজনে এসেই ভাগ্য আমূল পরিবর্তন হয় ময়ঙ্কের। পরপর ১৬টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ১ কোটি টাকা জিতেছে সে। কঠিন প্রশ্নের মুখে পড়েও না ঘাবড়ে গিয়ে নিজের লক্ষ্যের পথে এগিয়ে গিয়েছে ময়ঙ্ক।
জানা গিয়েছে, এই ১৪ বছরের কিশোর হরিয়ানার বাসিন্দা। কোনও রকমের লাইফলাইন ছাড়াই ৩ লক্ষ ২০ হাজার টাকা জিতেছিল ময়ঙ্ক। সোশ্যাল মিডিয়ায় এই শোয়ের একটি প্রোমো ভিডিও ভাইরাল হয়েছে। ময়ঙ্কের এমন বুদ্ধি দেখে মুগ্ধ খোদ অমিতাভ বচ্চনও। ময়ঙ্কের কথায়, জ্ঞানই হল এমন এক জিনিস যার দাম রয়েছে সর্বোচ্চ।
কীভাবে জিতল ময়ঙ্ক এক কোটি?
৭ কোটি টাকার প্রশ্নে এসে থেমে যায় ময়ঙ্কের যাত্রা। এই পর্যায়ে অমিতাভ বচ্চন ময়ঙ্ককে জিজ্ঞেস করেন, “সুবেদার এন আর নিক্কম ও হাবিলদার গজেন্দ্র সিংকে রাশিয়ার তরফে অর্ডার অফ দ্য রেড স্টার সম্মান দেওয়া হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন শহরে গুরুত্বপূর্ণ সামগ্রী সরবরাহের জন্য”?
খেলার নিয়ম মেনে চারটি অপশন দেওয়া হয় ময়ঙ্ককে। অপশনগুলি হল তাব্রিজ, সিডন, বাটুমি ও আলমাতি। এর ছিল না ময়ঙ্কের কাছে। সেই কারণে শো ছাড়ার সিদ্ধান্ত নেয় সে। ১ কোটি টাকা নিয়েই ঘরে ফেরে। মাত্র ১৪ বছর বয়সে এক কোটি টাকার মালিক, এমনটাও তো বিস্ময়কর ঘটনা বটেই।





