৪১-এ পা দিলেন মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি ও মুনমুন সেনের মেয়ে রাইমা সেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। একের পর এক হট অ্যান্ড বোল্ড অবতারে ছবি পোস্ট করে নিজের অনুরাগীদের মাতিয়ে রাখেন তিনি। কখনও ব্যাকলেস, কখনও অফ শোল্ডার বা শর্টস, সবেতেই যেন মোহময়ী রূপে ধরা দেন অভিনেত্রী। কালো পোশাক তার ফ্যাশন ট্রেন্ড।
View this post on Instagram
তবে তাকে দেখে একেবারেই তার বয়সের মাপকাঠি বোঝার উপায় নেই। এই ৪১ বছর বয়সেও যেন নিজেকে প্রতিনিয়ত নতুন করে মেলে ধরতে উদ্ধত রাইমা। যে কোনও অল্প বয়সী নায়িকাকে বলে বলে দশ গোল দেবেন তিনি। টলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই নাম লিখিয়ে ফেলেছেন তিনি।
View this post on Instagram
৪১-এর জন্মদিনে তার বোল্ড ফটোশুট ফের একবার নিজের অনুরাগীদের নজর কেড়েছেন রাইমা। তার শরীরী হিল্লোলে ইতিমধ্যেই রাতের ঘুম উড়েছে বহু পুরুষের। ফ্যানবেস কীভাবে ধরে রাখতে হয়, তা খুব ভালো মতোই জানেন মুনমুন সেনের কন্যা। একের পর এক দুঃসাহসিক ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াতে কখনও পিছপা হন না রাইমা। তার ছবি দেখে যেন সকলের মুখ থেকে একটাই কথা বেরিয়ে আসে ‘উফফ কী হট’।
View this post on Instagram
শুধুমাত্র সুচিত্রা সেনের নাতনি বা মুনমুন সেনের মেয়ে নয়, ইন্ডাস্ট্রিতে রাইমার পরিচয় সে নিজেই। তার এই উষ্ণতা মাখানো হট অবতার দেখে ভিড় জমেছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে হিন্দি ছবি ‘গডমাদার’ দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেন রাইমা। এরপর ‘নীল নির্জনে’ ছবিতে অভিনয় করে সকলের নজরে আসেন তিনি। টলিউড ইন্ডাস্ট্রিতে এলিজেবল ব্যাচেলারদের মধ্যে তিনি অন্নতম।এই ইন্ডাস্ট্রিতে ২১ বছর কাটিয়ে দিলেও এখনও মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাননি রাইমা। তবে তাকে বলতেও শোনা যায় যে, তিনি ‘হ্যাপিলি সিঙ্গল’। কবে তিনি বিয়ে করছেন, সে বিষয়েও কোনও ইঙ্গিত এখনও মেলেনি। তাছাড়া, তার জীবনে কোনও স্পেশ্যাল মানুষ আছে কী না, এ নিয়েও যথেষ্ট রহস্য জিইয়ে রেখেছেন অভিনেত্রী।





