সুশান্তের না দেখা মুহূর্তগুলোকে জড়ো করে ভিডিও শেয়ার করলেন দিদি শ্বেতা, চোখ ভিজল অনুরাগীদের

মাঝে আর একদিনের অপেক্ষা তারপরেই মুক্তি পাবে সুশান্ত সিং রাজপুতের অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’। তিনি মারা গিয়েছেন এক মাসের বেশি হতে চললো কিন্তু এখনও যেন তিনি প্রচুর মানুষের জীবনের কোণায় কোণায় লেগে রয়েছেন।

সুশান্তের দিদি শ্বেতা সিং কৃতি তাঁর ভাইয়ের খুব কাছের মানুষ ছিলেন। কিন্তু ভাইকে তো এখন তিনি চাইলেই আর ছুঁতে পারবেন না তাই সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও শেয়ার করে নিলেন তিনি যার মাধ্যমে তিনি আকাশে তারা হয়ে যাওয়া ভাইকে ছুঁতে চাইলেন।

 

 

View this post on Instagram

 

A pain so precious so close tat u wldnt trade the world for it!! A wound so deep, so grave you wouldn’t and couldn’t ever share it!

A post shared by Shweta Singh kirti (@shwetasinghkirti) on

সেই ভিডিওতে দেখা যাচ্ছে সুশান্ত কখনও ছবি আঁকছেন আবার কখনও গিটার হাতে গান গাইছেন। নিজের প্রিয় পোষ্য ফাজকে নিয়েও খেলা করতে দেখা গিয়েছে সুশান্তকে। সমস্ত স্মৃতিকে কম্পাইল করে সেটা একটি ভিডিও বানিয়ে শেয়ার করেছেন শ্বেতা। এই ভিডিও দেখে চোখে জলে ভিজে যাচ্ছে সুশান্ত অনুরাগীদের মন।

অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু তদন্তের জন্য সিবিআইয়ের হস্তক্ষেপের দাবি জোরালো হয়ে উঠলেও মহারাষ্ট্র সরকার এখনও পর্যন্ত এই তদন্ত মুম্বই পুলিশকে দিয়েই করাতে চায়। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়েছে সঞ্জয় লীলা বনশালি থেকে আদিত্য চোপড়ার মত বলিউডের হাইপ্রোফাইল পরিচালক-প্রযোজকদের।

RELATED Articles

Leave a Comment