বিগত বেশ কিছুদিন ধরেই সিইএসসি’র পাঠানো চড়া বিদ্যুৎ বিল নিয়ে কড়া প্রতিক্রিয়া দিচ্ছেন শহরবাসী। আমজনতা থেকে সেলিব্রিটি কাউকেই মোটা অংকের বিল ধরানো থেকে বাকি রাখেনি এই বেসরকারি সংস্থা। অভিনেতা অঙ্কুশ থেকে শুরু করে অভিনেতা যশ দাশগুপ্ত পর্যন্ত মুখ খুলে ফেলেছেন সিইএসসি’র বিরুদ্ধে। খোদ বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়কেই বড় বিল ধরিয়েছে সিইএসসি এবং সেই নিয়ে তিনি কড়া ব্যবস্থা নিয়েছেন। মানুষের ক্ষোভের চাপে ও সরকারের কড়া মনোভাবে আপাতত গ্রাহকদের শুধু জুন মাসের বিল দিতে হবে বলে জানিয়েছে সিইএসসি।
এবার মুখ খোলা সেলেবদের তালিকায় নাম যুক্ত হল অভিনেতা রুদ্রনীল ঘোষের। না, রুদ্রনীল সিইএসসি বিল নিয়ে সরাসরি কিছু বলেননি। কিন্তু তিনি যেরকম ফেসবুকে বিভিন্ন রকম সাম্প্রতিক বিষয় নিয়ে নিজস্ব লেখা কবিতা পাঠ করে থাকেন এবার সেরকমই সিইএসসির চড়া বিল নিয়ে তিনি একটি কবিতা লিখলেন যার নাম ইলেকট্রিক পাঁচালী এবং পাঁচালীর সুরে সেটা পড়ে শোনালেন ফেসবুকে। মধ্যবিত্ত বাঙালির বর্তমান অবস্থা নিয়ে বেশ কিছুটা বলেছেন রুদ্রনীল। এই পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই শেয়ার হতে শুরু করেছে বন্যার মত।
https://www.instagram.com/tv/CC0HMlWAhhM/?utm_source=ig_web_copy_link
সম্প্রতি সিইএসসি’র বিল নিয়ে মুখ খুলেছিলেন ইনস্টাগ্রামে। তিনি লিখেছিলেন যে তিনি বাড়িতে ডিসকো লাইট লাগাননি যে তার বিল এত আসবে। বলিউডের রেনুকা সাহানে, তাপসী পান্নুর মত তারকারাও সিইএসসি’র চড়া বিল নিয়ে সরব হয়েছেন।





