একা বসে মদ্যপান করা অপরাধ নয়, জানিয়ে দিল হাইকোর্ট!

একা বসে মদ্যপান করা নিজের আনন্দের জন্য, এই কাজ আর আইনের চোখে অপরাধ নয়। এমনটাই জানাল হাইকোর্ট। আর এই রায় শুনে আনন্দে ফেটে পড়েছে মদ্যপান কারীরা।

তবে মজার কথা হল এই হাইকোর্ট কিন্তু আমাদের কলকাতা হাইকোর্ট নয়। এই রায় শুনিয়েছে কেরালা হাই কোর্ট। কেরালার একটি কেসে এই রায় শোনানো হয়েছে। একজন সরকারি আধিকারিক পুলিশের কাছ থেকে নিজের নামে এফআইআর তুলতে চেয়ে একটি মামলা করেছিলেন কেরালা হাইকোর্টে।

সালিম কুমার (৩৮) এর বিরুদ্ধে কেরালা পুলিশ মামলা করেছিল যে তিনি পাবলিক সার্ভিস এর জন্য বিপদজনক। কারণ হল একটি মামলায় অভিযুক্ত কে শনাক্তকরণের জন্য সালিম কুমারকে থানায় ডেকেছিল পুলিশ কিন্তু পুলিশের তরফ থেকে জানা গেছে যে সেদিন কে নাকি এতটাই মদ্যপান করেছিলেন সালিম যে তিনি অভিযুক্তকে শনাক্ত করার মতো অবস্থায় ছিলেন না এবং তিনি শনাক্ত করতেও পারেননি। তাই সালিমের নামে বিভিন্ন ধারায় মামলা দায়ের করে কেরালা পুলিশ।

পাল্টা সালিম কোর্টে মামলা করে দাবি করেন যে তিনি ওই অভিযুক্তকে সত্যিই চিনতেন না। এর সঙ্গে মদ্যপানের কোন সংযোগ নেই। এ প্রসঙ্গে জাস্টিস সোফি থমাস রায়দান করে যে কোন ব্যক্তি যদি কোন প্রাইভেট প্লেস এ কারোর অসুবিধা সৃষ্টি না করে মদ্যপান করে থাকেন তাহলে তা আইনের চোখে কখনোই অপরাধ নয়। সামান্য মদ্যপান করে থাকলে তাকে কখনোই মদ্যপ বলা যায় না। তাই সালিম কুমারের বিরুদ্ধে পুলিশের মামলা তা ডিসমিস করে দেয় কেরালা হাই কোর্ট।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles