ফোন চুরি করতে গিয়ে ভক্তের হাতে ধরা পড়লেন জন আব্রাহাম

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম দীর্ঘদিন ধরেই বলিউডের পর্দায় বহু নায়িকার রাতের ঘুম কেড়েছেন এই অভিনেতা। তার অভিনয় দেখে মুগ্ধ সকলেই। স্বাভাবিক ভাবেই অনুরাগীর সংখ্যা বেড়েছে সময়ের সাথে সাথে।

তবে সম্প্রতি এই বলি অভিনেতাকে ঘিরে ঘটলো আজব একটি ঘটনা, যার ফলে রীতিমত তাজ্জব নেট দুনিয়া। এমনিতেই পছন্দের অভিনেতা অভিনেত্রী সামনে থেকে দর্শন পেলে কেই বা সুযোগ হাত ছাড়া করতে চান তার সাথে মুহুর্ত বন্দী করতে?সেখানে অভিনেতার নাম যদি হয় জন আব্রাহাম তাহলে তো আর কথাই নেই।সম্প্রতি অভিনেতাকে সামনে থেকে দেখে সেলফি ক্যামেরায় ভিডিও শুরু করেন দুই অনুরাগী।

তারপরেই ঘটে যায় আজব একটি ঘটনা। অভিনেতা এই ঘটনা দেখা মাত্রই তাদের হাত থেকে ফোন কেরে নেন। এরপরের ঘটনার জন্য প্রস্তুত ছিল না কেউই।

ভাইরাল ভিডিও তে দেখা যাচ্ছে কালো রঙা টি-শার্ট আর ট্র্যাক প্যান্ট পড়ে রাস্তা দিয়ে হেঁটে আসছেন জন। ভক্তদের সেই ভিডিও দেখে হঠাৎ করেই ফোন ছিনিয়ে নিয়ে তিনি ক্যামেরায় খোশ মেজাজে বলেন, “হাই গাইজ, তোমরা ঠিক আছো তো? ঐ যে ঐদিকে আমারা বন্ধুরা রয়েছে।” এর পরই আবার ভক্তদের ফোন ফেরত দিয়ে দেন।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। জন আব্রাহাম এই ব্যাবহার রীতিমত মুগ্ধ সকলেই। তারকারা যেখানে তাদের ভক্তদের খুব একটা পাত্তা দিতেই পছন্দ করেন না, কিংবা নিজেদের কাজে ব্যাস্ত থাকেন সেখানে জন আব্রাহাম এই ব্যাবহারে অবাক করেছে সকলকে।

ভক্তরাও তাই কমেন্ট বক্সে নিজেদের ভালোবাসার কথা জানান।কেউ লেখেন “তিনি এক নিরহঙ্কার মানুষ।” কারো মতে, “সব তারকা এক হন না।”

কিছুদিন পরেই জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেব জয়তে টু’ মুক্তি পাচ্ছে।যেখানে অভিনেতাকে একসাথে তিনটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যা নিয়ে বেশ উত্তেজিত দর্শকরা। দিব্যা খোসলা কুমার সাথে জুটি কেমন হয় সেটাও দেখার অপেক্ষায় আছেন দর্শকরা। আগামী ২৫ সে নভেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles