স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle) অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে। ধারাবাহিকের কেন্দ্রীয় জুটি দেব এবং পারো, যাদের চরিত্রে অভিনয় করেছেন অঙ্গনা রায় ও রোহন ভট্টাচার্য, দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তবে এখন দর্শকদের জন্য নতুন চমক। ধারাবাহিকে এক বড় পরিবর্তন আসতে চলেছে। শারীরিক সমস্যার কারণে অঙ্গনা রায় ধারাবাহিক (Tumi Ashe Pashe Thakle) থেকে সরে দাঁড়িয়েছেন। অর্থাৎ পারো চরিত্রটি আর অঙ্গনা রায়ের দ্বারা চিত্রিত হবেনা।
এই বিষয়ে অঙ্গনা জানান, “শারীরিক সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ‘পারো’র চরিত্রটি অত্যন্ত ছটফটে, যা আমার বর্তমান শারীরিক অবস্থার কারণে করা সম্ভব ছিল না। ডাক্তার আমাকে কিছুদিন বিশ্রাম নিতে বলেছেন, তাই দুই সপ্তাহের বিশ্রাম প্রয়োজন। এতদিনের এপিসোড স্টকে না থাকায় আমার পক্ষে ধারাবাহিকে (Tumi Ashe Pashe Thakle) কাজ করা সম্ভব নয়। তবে আমি খুব তাড়াতাড়ি নতুন কাজ নিয়ে ফিরব, সম্ভবত সিরিজ বা সিনেমা নিয়ে।”
অঙ্গনার পরিবর্তে এখন ‘পারো’র চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী রুকমা রায়। রুকমা স্টার জলসার পর্দায় নতুন রূপে ফিরছেন এবং রোহন ভট্টাচার্যের সঙ্গে তার জুটি কতটা দর্শকদের পছন্দের হয় তা এখন সময়ের অপেক্ষা। দর্শকদের মধ্যে রোহন-অঙ্গনার জুটি ব্যাপক জনপ্রিয়তা পেলেও রোহন-রুকমার নতুন জুটিকে কেমনভাবে গ্রহণ করেন তা সময়ই বলবে। ধারাবাহিকের নতুন মোড় ও পরিবর্তন নিয়ে দর্শকরা উচ্ছ্বসিত এবং নতুন পর্বগুলি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এই বড় পরিবর্তন ‘তুমি আশেপাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle) ধারাবাহিকের গল্পে নতুন মাত্রা যোগ করবে বলাই বাহুল্য। নায়িকার পরিবর্তন ধারাবাহিকের রেটিংয়ে প্রভাব ফেলে কিনা সেটার দিকে তাকিয়ে রয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। দর্শক পুরনো চরিত্রে নতুন মুখ কি হিসেবে নেবে কতটা উপভোগ করবে তা সময় বলে দেবে।





