রাইকে রাগাতে একের পর এক চাল অনির্বাণের, শেষমেশ রাইকে কী মনের কথা জানাতে পারবে অনির্বাণ নাকি অপেক্ষা করছে নতুন কোনও ঝড়?

শুরুর থেকেই জি বাংলার মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিক নিয়ে দর্শকদের উচ্ছাস চোখে পড়ার মতো। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছে আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। দুজনেই টেলিভিশন পর্দায় বেশ জনপ্রিয়। তিন বোনের গল্প নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। ‌ রাই, নিলু আর স্রোতের জীবনের নানা ওঠা পড়া দেখানো হচ্ছে ধারাবাহিকের পর্দায়। ‌ রাইয়ের চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও নিলুর চরিত্রে দেখা যাচ্ছে দেবাদৃতা বসুকে।

মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকে দেখা যাচ্ছে রাইকে না জানিয়েই অনির্বাণ তার পছন্দের আংটিটি কিনে ফেলেছেন। যদিও রাই সেই আংটি পছন্দ করে দিয়েছেন। সে সময় অনির্বাণকে তার প্রাক্তন স্ত্রী এর কথা বলতে দেখা যায়। সেই কথা শুনে খানিকটা চুপ করে যান রাই। অনির্বাণের কথা মন দিয়ে শুনতে থাকেন। অনির্বাণ বিভোর হয়ে যায় প্রাক্তন স্ত্রীয়ের কথা বলতে বলতে। এমনকি অনির্বাণকে বলতে শোনা যায় তার প্রাক্তন স্ত্রী নাকি গয়না পছন্দ করতেন তার জন্যই এই দোকান থেকেই গয়না যেত। বারবার এই দোকানের কথা উঠে এসেছে। ছোট বোনের সঙ্গে এখন রাইয়ের বেশ ভালো সম্পর্ক। তারা দুজন দুজনের সিক্রেট শেয়ার করতে দেখা‌ যায়।

জি বাংলা চ্যানেলের তরফে সম্প্রতি মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের একটি প্রোমো শেয়ার করা হয়েছে। সেই প্রোমোতে দেখা যাচ্ছে অনির্বাণ জানাচ্ছে, রাইকে একা বাড়ি ফিরে যেতে কারণ সে তার হবু স্ত্রীকে বাড়িতে ছেড়ে দেবে। এই কথা শুনে রাইয়ের মুখটা ভার হয়ে যায়। ‌ সে রাগে বলে বসে যে যেন অফিস যাওয়ার সময় তার জন্য আর গলিতে অপেক্ষা না করেন অনির্বাণ। যদি তাকে এর পরের দিন থেকে অফিস যাওয়ার সময় রাস্তায় দেখতে পান, তবে হবু স্ত্রীকে বলে দেবেন। অনির্বাণ মনে মনে খুশি হয়, তবে রাইয়ের মনে দুঃখ। সে আকাশ পাতাল ভাবতে থাকে। অনির্বাণ মুচকি হাসে। এরপর কি হতে চলেছে তা দেখতে গেলে দেখতে হবে মিঠিঝোরা ধারাবাহিকটি। অনির্বাণ রায়ের প্রেমের কেমিস্ট্রি জমে উঠেছে। কিছু না বলেও অনেক কথা বলছে তারা। দর্শকদের মন মজেছে এই কেমিস্ট্রিতে। অপরদিকে নীলু শ্বশুরবাড়িতে ঝামেলা করে বাড়িতে এসে সকলের সাথে ঝামেলা করছে। বড় দিদি রাইয়ের বিরুদ্ধে সবাইকে উসকাচ্ছে।

মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের অন্দরমহলে উঁকি দিতেই খোঁজ পাওয়া গেল সুমন দে আর আরাত্রিকা মাইতির। সাথে রয়েছে রাইয়ের পুরনো প্রেমিক অর্থাৎ সপ্তর্ষি রায়। রাইয়ের পুরনো প্রেমিক শৌর্যের ভূমিকায় অভিনয় করছে সপ্তর্ষি। ‌এবার সাক্ষাৎকারে পুরনো প্রেমিক ও বর্তমান প্রেমকে সঙ্গে নিয়ে বসেছেন আরাত্রিকা মাইতি। সাক্ষাৎকারে তারা কথা বললেন মিঠিঝোড়া ধারাবাহিক নিয়ে। কি ঘটতে চলেছে তাদের জীবনে শেষ সম্পর্কে আভাস দিলেন। রাই কী সম্পূর্ণভাবে ভুলে গেছে শৌর্যকে? নাকি এখন অফিসের বস অনির্বাণের প্রেমে হাবুডুবু খাচ্ছে রাই? এখন সেটাই দেখার। শৌর্যর প্রতি কতটা নরম হয় রাই। নাকি এবার পুরনো ভুলে এগোবে নতুন সম্পর্কে। অনির্বাণ রাইয়ের অনস্ক্রিন কেমিস্ট্রি সবাই পছন্দ করেছে। তবে কি বর্তমানে প্রেম করছেন তারা? সাক্ষাৎকারে তাদের মুচকি হাসি এমন জল্পনা উসকে দিচ্ছে।

সম্প্রতি সাক্ষাৎকারে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের নায়ক নায়িকার সাক্ষাৎকারে ফাঁস তাদের সম্পর্ক। সাক্ষাৎকারে, তাদের প্রায়শই ঝগড়া করতে দেখা গেছে। অনস্ক্রিনে প্রেমের সম্পর্ক হলেও অফস্ক্রিনে ঝগড়া করতেই ব্যস্ত তারা। স্বাভাবিকভাবেই আগের থেকে অনেক বেশি লাজুক ভাবে দেখা গিয়েছে আরাত্রিকাকে। এদিকে সুমন একটু একটু করে প্রেমে পড়ছেন আরাত্রিকার। সাক্ষাৎকারে আরাত্রিকাকে দেখে সুমন গেয়ে উঠলো ‘হালকা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি, সেই শাড়িটাই আজও তোমায় পরতে বলেছি’। এদিকে রাইয়ের পুরনো প্রেম শৌর্য গেয়ে উঠল ‘নীল রং ছিল ভীষণ প্রিয়’। এদিকে আরাত্রিকা তাদের কমপ্লিমেন্ট দিতে গিয়ে সপ্তর্ষি থেকে সুমনকে বেশি কমপ্লিমেন্ট দিয়েছেন।

RELATED Articles