‘আমার বিয়ে দাও নইলে গাছ থেকে নামবো না’, বিয়ে করার জন্য গাছের উপর উঠে কান্না জুড়লেন তরুণী, মাথায় হাত বাবা-মায়ের! ভাইরাল মজাদার ভিডিও

সোশ্যাল মিডিয়া আমাদের বিনোদনের চাহিদা মেটানোর এক নম্বর প্ল্যাটফর্ম। আবার অনেকসময় কিছু ভালো কাজের জন্যও আমাদের সোশ্যাল মিডিয়া কাজে লাগে। সম্প্রতিকালে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে হাসি থামছে না নেটিজেনদের।

আমরা দেখেছি বিয়ের জন্য প্রেমিক অথবা প্রেমিকাকে বাড়ির সামনে অথবা রাস্তায় বসে ধর্না দিতে। কিন্তু ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবতী গাছে উঠে গেছে। তার দাবি, শীঘ্রই বিয়ে দিতে হবে তাকে। নাছোড় বাঁধা মেয়ের কাণ্ড দেখে মাথায় হাত পরিবারের। নেটিজেনরা বলছে, শেষমেশ নাকি গাছের ডালে!

ওই যুবতী দাবি করেছেন, বিয়ের বয়স হয়ে গেলেও তাকে এখনও বাড়ি থেকে বিয়ে দেওয়া হয়নি। তাই যতদিন না ভালো পাত্র দেখে তার বিয়ে দেওয়া হবে সে গাছ থেকে নামবে না। এই দাবি শুনে হাসছেন সকলে। এমনকি ভিডিওতে তাকে বলিতে শোনা যাচ্ছে, ‘আমি শ্বশুরবাড়ি যাবো।’ পরিবারের লোকজনরা তাকে বোঝাতে চাইলেও সে কোনও কথায় শুনছেন না।

ভিডিও ভাইরাল হতেই কমেন্ট বক্স মজাদার হয়ে উঠেছে। আসছে বিয়ের জন্য প্রস্তাব। একজন কমেন্ট মারফত জানিয়েছেন, ‘তোমার বায়োডাটা পাঠাও, ভালো পাত্র আছে। এই সমস্যার দ্রুত সমাধান হোক।’

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর