ডিভোর্স হয়ে যাওয়া স্বামীর জন্য দরদ উথলে উঠছে! পরাগকে ফের বিয়ের সিদ্ধান্ত নিল শিমুল! ক্ষোভ দর্শকদের

জি বাংলার (Zee Bangla) অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kachhe Koi Moner Kotha) । পাঁচ বন্ধুর বন্ধুত্বের গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক।এই ধারাবাহিকের একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন মানালি দে। তার চরিত্রের নাম শিমুল।
সিরিয়ালে দেখা গেছে, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেও শাশুড়ি এবং মানসিক ভারসাম্যহীন ননদের দেখাশোনার জন্য শ্বশুরবাড়িতে থাকে শিমুল। ননদ পুতুলের বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে শিমুল। পুতুলের বিয়ে ঠিক হয়েছে তারই শিক্ষক তীর্থের সঙ্গে।
ধারাবাহিকের শুরুতে দেখানো হয় পর্দায় শিমূলের সঙ্গে তা শাশুড়ির সম্পর্ক খুব একটা ভালো নয়।শ্বশুরবাড়িতে পা রাখায় শুরু হয় অশান্তি। সবকিছু নিয়ে বারবার কটাক্ষের শিকার হতে হয়েছে এই ধারাবাহিককে। স্ত্রীর ওপর স্বামী ও শ্বশুরবাড়ির অত্যাচার থেকে শুরু করে শ্বাশুড়ির গঞ্জনা। সব মেনে নিয়ে সংসার করেছে শিমুল। সম্প্রতি, ধারাবাহিকে দেখানো হচ্ছে, ননদ পুতুলের বিয়ের দিনই তার দাদা তথা শিমুলের স্বামীর অ্যাক্সিডেন্ট হয়। তা জেনে কান্নায় ভেঙে পড়েন শিমুল।
গল্পের মোড় ঘোরে নতুন এপিসোডে‌‌। সেখানে দেখানো হয় পরাগের অ্যাক্সিডেন্ট আসলে একটা চক্রান্ত। শিমুলকে বিপদে ফেলতে এই চক্রান্ত করেছে পলাশ। শিমুলকে বিপদে ফেলতে বড়ো ছক কষেছে পলাশ ও তার বউ। এবারের চক্রান্ত পলাশের বউয়ের বুদ্ধিতেই। বরের জন্য কেঁদে আকুল শিমুল।
এদিকে সম্পন্ন হয়েছে শিমুলের ননদ পুতুলের বিয়ে। স্বামীর চিন্তায় হাসপাতালে কেঁদে ভাসাচ্ছে শিমুল। এই জমজমাট পর্বে খুশি দর্শকেরা। এই এপিসোডে আরও বেশি দর্শক টানতে পারবে মনে করা হচ্ছে। জমজমাট পর্বে মোড় ঘুরতেই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে অপেক্ষা করছে এই ধারাবাহিক।

আরও অন্যান্য খবর