ভারতের সিনেমার অন্যতম মাইলফলক ছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত আমির খান অভিনীত সিনেমা লগান! আজও যে কোনও ভারতীয় সিনেমা প্রেমের অন্যতম পছন্দের ছবি এটি। তবে সম্প্রতি এই ছবিকে কিছুটা পিছিয়ে রেখেছেন আমির নিজে।
‘লগান’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, বক্স অফিসে ক্ল্যাশ করেছিল ‘লগান’ আর সানি দেওলের ‘গদর: এক প্রেম কথা’!
আরও পড়ুন- ‘নিজের ইচ্ছাতেই সহবাস করেছি বহুবার, শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যায়’, করিনার কাছে গোপন তথ্য ফাঁস নীনার
মিস্টার পারফেকশনিস্ট’ এর কথায় এই দুই ছবির একসঙ্গে সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা জানতে পেরেই আশুতোষ গোয়ারিকরকে সাবধান করে দিয়েছিলাম আমি। বলেছিলাম, ‘খেয়াল রেখো গদর কিন্তু ভালো ছবি হবে! আমাদেরও তৈরি থাকতে হবে।’
তবে ‘লগানে’র স্ক্রিপ্ট শুনে সিনেমার ভালো হওয়া নিয়ে কিছুটা নিশ্চিন্ত ছিলেন আমির খান। তাঁর কথায়, ‘কিন্তু আমি ভাবতে পারিনি গদর একটা মনস্টার ছবি হবে। লগানের থেকে ৩-৪ গুণ বড় ছবি গদর। লোক ট্রাক ভাড়া করে ছবি দেখতে এসেছিল। গদর ছিল একদম সুনামির মতো। আর লগান যদি একটুও খারাপ হতো, তাহলে আমরা দাঁড়াতেই পারতাম না। এটা ভালো যে দুটো ছবিই দর্শকের প্রশংসা পেয়েছে। ভালো ব্যবসা করেছে। গদরের থেকে লাগান বক্স অফিসে কম সাফল্য পেলেও সকলের মন জয় করে নিয়েছিল।’
আরও পড়ুন- বৃষ্টিমুখর দিনে প্রেমালাপ! বৃষ্টিতে ভিজে রোম্যান্টিক মুডে স্বস্তিকা, সঙ্গী হল কে?
তবে আজকের মতো তখনও একাধিক সিনেমা একসঙ্গে মুক্তি পেত। আমির খানের কথায় “আমার মনে হয় দুটো কিংবা তাঁর বেশি ছবি একদিনে বক্স অফিসে মুক্তি পেলেও ভালো ব্যবসা করতে পারে যদি সেগুলো ভালো ছবি হয়। সানি দেওল আর আমার ইতিহাস আছে। আমাদের ‘দিল’ আর ‘ঘায়েল’ একইদিনে মুক্তি পেয়েছিল। কিন্তু দুটো ছবিই ভালো ব্যবসা করেছিল। ‘ গদর’ আর ‘লগান’-এর ক্ষেত্রেও তো সেরকমটাই হয়েছিল। আমার ‘রাজা হিন্দুস্তানি’ ছবির মুক্তির সময়তেও সানির একটা ছবি মুক্তি পেয়েছিল। কিন্তু দুটি ছবিই সাফল্যের মুখ দেখে ছিল।





