বৃষ্টিমুখর দিনে প্রেমালাপ! বৃষ্টিতে ভিজে রোম্যান্টিক মুডে স্বস্তিকা, সঙ্গী হল কে?

অতিরিক্ত গরমের পর অবশেষে রাজ্যে বর্ষা ঢুকেছে। রাজ্যবাসী পরম আনন্দে স্বাগত জানিয়েছে বর্ষাকে। এখন প্রকৃতি যেন হয়ে উঠেছে আরও সুন্দর। আর বৃষ্টির দিনে প্রেমটা যেন একটু বেশিই পায়। বৃষ্টি ও প্রেম যে একে অন্যের পরিপূরক, তা আবার প্রমাণ করে দিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

বৃষ্টি মনে এক অদ্ভুত অনুভূতি তৈরি করে। এই বৃষ্টির দিনে মন যেন নিজের কাছের মানুষকে আরও বেশি করে কাছে পেতে চায়। যেমনটা চাইছেন স্বস্তিকা ও শোভন।

আরও পড়ুন- পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে ‘ক্রেজি’কে যোগ্য জবাব দেওয়ার পণ, শেষ পর্যন্ত সফল হবে কী গুনগুন? 

স্বস্তিকা ও শোভন এখন নতুন টলি জগতের নতুন বার্ডস। নতুন নতুন প্রেম, তাই বৃষ্টির দিনে যে তা আরও মাখো মাখো হয়ে উঠবে, এতে আর নতুন কি! এমনিতে তারা দুজনেই দুজনের সঙ্গে সম্পর্কের কথা সকলের সামনেই স্বীকার করেছেন। একসঙ্গে প্রায়শই ছবি দিতে দেখা যায় দুজনকেই। এবার স্বস্তিকা একটি বেশ রোম্যান্টিক ভিডিও শেয়ার করলেন।

স্বস্তিকার পোস্ট করা এই সাদা-কালো রিল ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে চলছে ওস্তাদ রশিদ খানের একটি গান, পায়ে নূপুর পরে বৃষ্টিতে ভিজে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করছেন স্বস্তিকা। জানলার বাইরের দৃশ্যকেও ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী। ভিডিওর ক্যাপশনে লিখলেন, “আগে বৃষ্টি উপভোগ করুন, তারপর রিল ভিডিও বানান”।

আরও পড়ুন- ফের টেলি পর্দায় ফিরছে ‘পবিত্রা রিস্তা’, মানবের চরিত্রে দেখা মিলবে শাহির শেখের, থাকছেন অঙ্কিতাও

এমন এই সুন্দর দিনে যে তিনি শোভনকে খুবই মিস করছেন, তা বলাই বাহুল্য। স্বস্তিকার এই ভিডিও পছন্দ করেছেন নেটিজেনরাও। সকলেই সুন্দর সুন্দর কমেন্ট করে এই সুন্দর বৃষ্টির পরিবেশকে যেন আরও বেশ সুন্দর করে তুলেছে।

আরও অন্যান্য খবর