‘থ্রি ইডিয়টস’-এ মদ্যপান করেই শুটিং করেছিলেন শরমন, মাধবন! নির্দেশ ছিল আমিরের, জানুন অজানা গল্প

বলিউডের সর্বাধিক জনপ্রিয় সিনেমা গুলির তালিকা এই সিনেমাটি থাকবে প্রথম সারিতেই। রাজকুমার হিরানি পরিচালিত থ্রি ইডিয়েটস দেখেননি এমন মানুষ পাওয়া ভার। এই সিনেমা হাসিয়েছিল, কাঁদিয়েছিল, মানুষকে বাঁচতে শিখিয়েছিল। আজও বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে উদাহরণ হিসেবে উঠে আসে আমির খান, আর মাধবন, শরমন যোশী অভিনীত র‍্যাঞ্চো, রাজু এবং ফারহানের নাম।

২০০৯ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমা। এতগুলো বছর বাদে  এই সিনেমার সঙ্গে জড়িত একটি অদ্ভুত গল্প প্রকাশ্যে আনলেন শরমন যোশী।

আরও পড়ুন- পিরিয়ড নিয়ে সামাজিক বার্তা, ছুঁৎমার্গ দূরে সরিয়ে নতুন পর্ব নিয়ে টেলিভিশনের পর্দায় ফিরছে ‘কড়ি খেলা’

মাধবন-এর জন্মদিন উপলক্ষে শরমান যোশী জানিয়েছেন দারুণ এক মজার খবর। এই ছবির একটি দৃশ্যে দেখা যায় এই তিন বন্ধু মদ্যপ অবস্থায় কলেজ হোস্টেলের সিঁড়িতে বসে তাঁদের প্রিন্সিপ্যাল যাঁকে তাঁরা ‘ভাইরাস’ বলে সম্বোধন করছেন, তাঁর উদ্দেশ্যে তীব্র গালিগালাজ করছে। নেশার ঘোরে মত্ত হয়ে প্রিন্সিপ্যালের বাড়িতে হানা দেওয়ারও পরিকল্পনায় মেতে ওঠে।

মাতালের দৃশ্যে অভিনয় করলে যে মদ খাওয়ার প্রয়োজন হয় এমনটা নয়। তবে এই ক্ষেত্রে নাকি ওই দৃশ্যের শুটিংয়ের জন্য আমির খানের নির্দেশ অনুযায়ী সত্যিকার অর্থেই মদ্যপান করেছিলেন শরমান এবং মাধবন! সেই আসরে ছিলেন মিস্টার পারফেকশনিস্ট নিজেও।

আরও পড়ুন- মহৎ উদ্যোগ গায়কের! বিনামূল্যে অক্সিজেন পরিষেবা শুরু করলেন রূপম ইসলাম

কিন্তু কেন‌ও এই অদ্ভুত নির্দেশ?  শরমন  জানিয়েছেন ‘ আসলে আমির তো ‘মিঃ পারফেকশনিস্ট’ তাই চেয়েছিল যদি সত্যিকারের মদ্যপান করে এই দৃশ্যটা আমরা শুট করি তাহলে তা আরও জমবে। আরও ‘রিয়েল’ মনে হবে। অগত্যা আমিরের নির্দেশ মেনে আমি আর আমির একটু সময় নিয়েই মদ্যপান করেছিলাম। কিন্তু দেরি করে পৌঁছেছিল মাধবন। ‌ কিন্তু তখন প্রায় শুটিং শুরু হব হব। এই পরিস্থিতিতে শুটিং শুরুর তারায় একটু বেশি মদ্যপান করে ফেলেছিল মাধবন।’ ‌ আর সহঅভিনেতার ওই দৃশ্য দেখে রীতিমতো মজা লুটে ছিলেন দু’জনে। আর যেহেতু মাধবন তেমন মদ্যপান করেন না তাই তার হাল‌ও খারাপ হয়ে গিয়েছিল বলেই জানিয়েছে রাজু। ‌

RELATED Articles