নিখুঁত উচ্চারণে নির্ভুল সংস্কৃত মন্ত্র পড়ল সহচরী! কনীনিকার দুর্দান্ত অভিনয়ে তাক লাগলো নেটিজেনদের

বেশ কিছুদিন হল স্টার জলসায় শুরু হয়েছে আয় তবে সহচরী সিরিয়ালটি। শাশুড়ি বৌমার এক অসমবয়সী বন্ধুত্বের গল্প বলে এই সিরিয়াল।এই সিরিয়ালের মধ্যে দিয়েই কামব্যাক করেছেন বিখ্যাত অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি। অনেকদিন পর তাকে পর্দায় দেখতে পেয়ে আপ্লুত বাঙালি।
সেরকম চুটিয়ে অভিনয়ও করছেন কনীনিকা। চওড়া শাঁখা পলা কপালে সিঁদুর লাল টিপে তাকে একদম লক্ষ্মী প্রতিমার মত লাগে সিরিয়ালে। তার চরিত্রটিও একদম লক্ষ্মীর মতন যে স্বামীর হাজার অত্যাচারও মুখ বুজে সহ্য করে। টিআরপি তালিকায় বরাবরই 1 থেকে 10 এর মধ্যে থেকে আয় তবে সহচরী।
শাশুড়ি সহচরীর সঙ্গে তার বৌমা অর্থাৎ ছেলে টিপুর স্ত্রী বরফির দুর্দান্ত বন্ডিং। সাধারণত সমস্ত সিরিয়ালে দেখা যায় শাশুড়ি বৌমার মধ্যে শত্রুতার সম্পর্ক। কখনো শাশুড়ি ভালো হলে বৌমা পাজি আবার কখনো বৌমা ভালো হলে শাশুড়ি অত্যাচারী। কিন্তু এই গল্পতে সমস্ত ছক ভেঙে দিয়েছে বরফি এবং সহচরীর জুটি।

সম্প্রতি সামনে এসেছে আয় তবে সহচরীর একটি নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে ভক্তিভরে সহচরী বাড়িতে সরস্বতী পুজো করছে। সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে পূজা সম্পন্ন করে সহচরী। তবে সকলে অবাক হয়ে যান একটি বিষয়ে যে কনীনিকা বন্দ্যোপাধ্যায় একদম নিখুঁত উচ্চারণে নির্ভুল সংস্কৃত মন্ত্র পড়ে পূজা সম্পন্ন করেছেন। অভিনেত্রীর এরকম শুদ্ধ সংস্কৃত উচ্চারণ শুনে তাক লেগে গেছে নেটিজেনদের।
এই প্রোমো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে। সকলেই কনীনিকার প্রশংসা করতে শুরু করে দিয়েছেন কমেন্ট বক্সে। তাই টিআরপি রেটিংয়ে যে আবার ভালো ফলাফল করতে চলেছে সহচরী একথা বলাই বাহুল্য।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles