এ কী করে সম্ভব! ভারতী সিংয়ের জাদুতে বয়স্ক থেকে এক নিমেষে শিশু হয়ে গেলেন মিঠুন চক্রবর্তী, হু হু করে ভাইরাল ভিডিও

তার নাম মিঠুন চক্রবর্তী। তিনি হলেন বলিউডের ডিসকো ড্যান্সার এবং টলিউডের মহাগুরু। দীর্ঘ সময় হয়ে গেল তাকে কলকাতায় আর দেখা যায় না তার কারণ তার তীব্র শারীরিক অসুস্থতা। তবে এখন তাকে দেখা যাচ্ছে একটি রিয়েলিটি শো’র বিচারক হিসেবে। সেখানেই ঘটলো একটি মজার ঘটনা যা চলে এসেছে সংবাদ শিরোনামে।
রিয়ালিটি শো হুনারবাজের বিচারক হিসাবে দেখা যাচ্ছে মহাগুরু কে। এছাড়াও তার সঙ্গে সহ বিচারক হিসেবে রয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং পরিচালক প্রযোজক করণ জোহর। আরে এই শোয়ের সঞ্চালনা করছেন বিখ্যাত কমেডিয়ান ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়া। ভারতী সিং এখন সাত মাসের অন্তঃসত্ত্বা।তিনি দাবি করেছেন যে তিনিই একমাত্র যে সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ করছেন।
আর এই ভারতীর জন্যই এবার পাল্টে গেল মহাগুরুর অবস্থা। ভারতী সিং একজন নামকরা কমেডিয়ান। তিনি মজা করার জন্য অনেক কিছু করতে পারেন।এই এবার যেমনটা তিনি করলেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। যদিও মিঠুন গোটা ব্যাপারটাকে স্পোর্টিংলি নিয়েছেন কারণ তিনিও মজা করতে খুব ভালোবাসেন।

 

View this post on Instagram

 

A post shared by Bharti Singh (@bharti.laughterqueen)

এই রিয়েলিটি শো’র মঞ্চেই মিঠুনকে একদম শিশু বানিয়ে দিয়েছেন ভারতী সিং। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ভারতী। যেখানে মিঠুন চক্রবর্তীর মুখ দেখলে মনে হবে তার বয়স পাঁচ কি ছয়, আর কথাও বলছেন তিনি একদম শিশুদের মত। হঠাৎ করে মহাগুরুর বয়স কী করে কমিয়ে দিলেন ভারতী?
আসলে ইনস্টাগ্রাম রিলে এখন নানা রকম ফিল্টার থাকে। সেখানেই চাইল্ড ফেস ব্যবহার করে ভারতী মিঠুন চক্রবর্তী কে একটা ছোট্ট শিশু বানিয়ে দিয়েছেন। এই ভিডিও এখন সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল এবং মহাগুরুর এই অবস্থা দেখে সকলেই খুব মজা পাচ্ছেন।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles