দিয়া অতীত, নতুন প্রেমিকার সাথে মজেছেন ধারাবাহিকের গঙ্গারাম

টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক বোস। নেতাজি ধারাবাহিকে নেতাজির চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সাথে মিঠাই ধারাবাহিকের দিয়ার যে মিষ্টি সম্পর্ক ছিল একথা সকলের জানা। কিন্তু আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তাদের বিচ্ছেদ ঘটে।এবার সম্প্রতি নতুন প্রেমিকার সাথে ছবি ভাগ করে নিয়েছেন তিনি।

দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি থাকতেই পছন্দ করতেন। কিন্তু এত প্রেম ফিকে হয়ে গেছে কিছু ঘটনায় মাধ্যমে।আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এই জুটির বিচ্ছেদ ঘটে।শুধু কি তাই? সোশ্যাল মিডিয়া থেকেও দুজনের ঘনিষ্ট সব ছবি ডিলিট করা হয়।

তারপরে তিনমাস পেরিয়ে গেছে। নিজেদের মত করে সময় কাটাচ্ছেন দুজনেই। তবে ইতিমধ্যে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা অভিষেক। সম্প্রতি তার নতুন প্রেমিকের সাথে পরিচয় করিয়ে দিলেন তিনি।

সম্প্রতি অভিষেক সোশ্যাল মিডিয়াতে তার প্রেমিকার সাথে তিনটি ছবি পোস্ট করেছেন।ছবিতে দেখা যাচ্ছে অভিষেকের বুকে মাথা দিয়ে রয়েছেন তার প্রেমিকা। প্রেমিকার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে অভিষেক লিখলেন মিষ্টি একটি বার্তা।

অভিষেক ইনস্টাগ্রামে ক্যাপশনে ইংরেজি অক্ষরে হিন্দি ভাষায় লিখেছেন, “তোমায় কি করে আমি বলবো, কি আমি পেয়ে গিয়েছি, তুমি যে আমার সাথে আছো।” স্বাভাবিকভাবেই এই মিষ্টি প্রেম দেখে খুশি অনুগামীরা। তারাও শুভেচ্ছা জানালেন নতুন জুটিকে।কমেন্ট বক্স জুড়ে ভালোবাসা জানিয়েছেন সকলেই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর