ক্যান্সারের সাথে হাসি মুখে লড়াই করছেন তিনি।তার সাথে অভিনেতা সব্যসাচীর প্রেম সোশ্যাল মিডিয়ায় প্রেমের অন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে এবার নিজের মায়ের অনুরোধে শরীরে ক্যান্সার নিয়েই নাচ করলেন অভিনেত্রী। সেই ভিডিও ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে।পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়া লিখেছেন তিনি ছোটো থেকেই নাচতে ভালোবাসতেন। এমনকি নাচের জন্য মাঝে মধ্যে বকাও খেতেন।তবে পরবর্তী সময়ে ধারাবাহিকের প্রয়োজনে নাচতেন।
তবে ক্যান্সারের অস্ত্র পাচারের পর ফের মায়ের আবদারে নাচলেন তিনি।পায়ে গ্রিপ কম, তাই নাচ কতটা ভালো হয়েছে নিজেও জানেন না! তবে ভালো হয়েছে মন। ঐন্দ্রিলার কথায়,’মনে হলো যেন আবার পুরোনো আমিকে খুঁজে পেলাম’।
তার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়া আসতেই আনন্দে মাতোয়ারা অনুগামীরা।সকলে তাকে ভালোবাসা জানিয়েছেন।পাশাপাশি তারা আশির্বাদ করেছেন দ্রুত সুস্থ হয়ে ওঠার। বর্তমানে ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। বাদ পড়েছে আধখানা ফুসফুস।এখনও কেমো চলছে, ডিসেম্বর মাস অবধি চলবে। হাত পায়ের জোর কম। প্রেসারও ফল করে মাঝেমধ্যে। আর ব্যথা তো আছেই।
তবে এত কিছুর মাঝেও নিজেকে ভালো রাখার জন্য কোনো খামতি রাখেননি তিনি। তার কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়া ভাগ করে নিয়েছেন তিনি।





