সিডের টি-শার্ট পরল মিঠাই, তবে কী অনস্ক্রিন রোম্যান্স চলছে অফস্ক্রিনেও, উচ্ছ্বসিত দর্শক

বাংলা টেলিভিশনে এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। টিআরপির তালিকায় প্রথম স্থান মানেই যেন এখন আর অন্য কোনও ধারাবাহিককে ভাবা যায় না। সেখানে শুধু মিঠাইয়েরই রাজ। শুধু এই ধারাবাহিকই নয়, এই ধারাবাহিকের মুখ্য চরিত্র সিড ও মিঠাইকেও অনেক ভালোবাসা দিয়েছে দর্শক।

সিড ও মিঠাইয়ের অনস্ক্রিন কেমিস্ট্রি চোখে পড়ার মতো। ঝগড়া, খুনসুটির মাঝেও তাদের ভালোবাসা ফুটে ওঠে। তাদের অফস্ক্রিন কেমিস্ট্রিও বেশ ভালো। নানান সাক্ষাৎকারেই তাদের হইচই করতে দেখা যায়। এবার দেখা গেল মিঠাই ওরফে সৌমিতৃষা সিডের জামা পরেই পার্টি করতে চললেন।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

কিছুদিন আগেই সৌমিতৃষাকে দেখা গিয়েছিল আদৃতের মতো তুপি পরতে। আর এবার তো মনে হচ্ছে গোটা টি-শার্টটাই হাইজ্যাক। সৌমিতৃষার গায়ে একটি নীল রঙের টি-শার্ট দেখে প্রশ্ন উঠল, “টি-শার্টটা যেন কার”? উত্তর এল, “সিডের”। ব্যস, সেই থেকেই ভাইরাল সৌমিতৃষার এই ছবি। এর থেকেই বেশ বোঝা যাচ্ছে রিয়েল লাইফেও ত সৌমিতৃষা ও আদৃতের মধ্যে সম্পর্ক বেশ গাঢ় হচ্ছে।

সিডের টি-শার্ট পরল মিঠাই, তবে কী অনস্ক্রিন রোম্যান্স চলছে অফস্ক্রিনেও, উচ্ছ্বসিত দর্শক

কিছুদিন আগেই সোমের সঙ্গে রিল ভিডিও বানানো নিয়ে মিঠাইয়ের উপর অভিমান করেছিলেন দর্শকরা। তাদের দাবী ছিল, সৌমিতৃষা কেন আদৃতের সঙ্গে রিল বানান না? তাদের কথায়, “উচ্ছেবাবু ছাড়া মিঠাইকে আর কারোর সঙ্গে মানায় না”। তবে বাস্তব জীবনে সোম, মিঠাই, তোর্সা কিন্তু খুব ভালো বন্ধু।

সম্প্রতি, ‘মিঠাই’ ধারাবাহিকে দেখা যাচ্ছে সিড ও মিঠাইয়ের ভালোবাসা একটু একটু করে পরিণতি পাচ্ছে। বিয়েতে বিশ্বাস না করা সিদ্ধার্থ মোদক মিঠাইয়ের সঙ্গ পেয়ে তাঁর ধারণা পালটাচ্ছে। অন্যদিকে আবার তোর্সা এসেছে মোদক বাড়িতে সোমের বউ হয়ে। এবার যে ধারাবাহিকে বেশ টানটান মোড় দেখা যাবে, তা তো বলাই বাহুল্য।

RELATED Articles