করোনার দাপটে নাজেহাল অবস্থা গোটা দেশের। এখন করোনা থেকে বাঁচতে একমাত্র উপায়, নিতে হবে টিকা। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা সবার ক্ষেত্রেই টিকা নেওয়া বাধ্যতামূলক। এরই মধ্যে সাধারণ মানুষ-সহ টলিউডের বেশ অনেক তারকাদেরই নেওয়া হয়ে গিয়েছে করোনা টিকা। এবার টিকা নিতে গিয়েছেন অঙ্কুশ হাজরা। সঙ্গে ছিলেন প্রেমিকা ঐন্দ্রিলা সেনও কিন্তু টিকা নিতে গিয়ে নাজেহাল অবস্থা অভিনেতার।
করোনা টিকা নিয়ে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া বাধ্যতামূলক হয়ে গিয়েছে সকলের জন্য। অনেক সময় বুঝে ওঠা যায় না টিকা নিয়েছেন, না অন্য কিছুর প্রমোশন করছেন। সেই একই পথে হেঁটেছেন অঙ্কুশ হাজরাও। অভিনেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুঁ মারলে ভেসে উঠবে, তাঁর ভ্যাকসিন নেওয়ার ছবি। তবে তাঁর অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। তাঁর মুখের ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে, টিকা নিতে গিয়ে হেব্বি জোর ব্যথা লেগেছে।
ডবল মাস্কের ভেতর থেকে এরকমই কিছু দৃশ্য দেখা গিয়েছে। ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে লিখেছেন, করোনা টিকার সেকেন্ড ডউজ নিয়েছেন তিনি। কিন্তু অভিজ্ঞতা ছিল ‘উইমা!’।
অভিনেতার পোস্ট দেখে অনেকেই নানা মন্তব্য করেছেন। তবে বেশিরভাগ জোনই তারঁ এই ছবি নিয়ে ট্রোলড করেছেন। অনেকে লেখেন, ‘বাড়াবাড়ি করছেন’। কেউ লিখেছেন সবই অভিনেতার ‘নাটক’। কেউ আবার ভ্যাকসিন নিতে গিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে লেখেন, “করোনার টিকা নিতে তো আমার ব্যথা লাগেনি দাদা”। যদিওবা সবাই ট্রোলড করেছেন তেমনটা নয়। অনেকেই আবার অভিনেতার এই প্রতিক্রিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকে সাবধানে থাকতে বলেছেন। পাশাপাশি টিকা নিয়েছেন প্রেমিকা ঐন্দ্রিলা সেনও।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন গাড়িকে নিয়ে এক সাসপেন্স তৈরি করেছিলেন অভিনেতা। লিখেছিলেন, “অবশেষে বহুদিন পর ও আমাদের পরিবারের অংশ হতে চলছে। স্বপ্ন সত্যি হচ্ছে।” এরপর সকলে ভেবেছিলেন বিয়ে করছেন অঙ্কুশ হাজরা। কিন্তু পরে জানা গেল গাড়ির কথা বলছিলেন অঙ্কুশ। পাশাপাশি সম্প্রতি ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছিলেন টলি দুনিয়ার এই তারকা জুটি।
অঙ্কুশ হাজরার সঙ্গে ‘হেঁয়ালি’ শব্দটা বেশ ভালোই যায়। প্রায় সময়ই নানা ধরনের ‘হেঁয়ালি’ করে থাকেন তিনি। যেভাবে নিজের নতুন বিএমডব্লিউ গাড়ি নিয়ে সকলের মধ্যে সাসপেন্স তৈরি করেছিলেন। সংবাদমাধ্যমকে জানান যদিওবা এই বছরের শেষে দীর্ঘদিনের বান্ধবীকে বিয়েটা করেই ফেলবেন। কিন্তু দিন কয়েক আগে তিনি বলেছেন, ‘এখন করোনার কারণে যেহেতু লোকসংখ্যা সীমিত হয়ে গিয়েছে, তাই এত বড় ইন্ডাস্ট্রিতে কাকে ডাকবো আর কাকে ডাকব না, তা নিয়ে বেশ চিন্তিত। কিন্তু এই বছর বিয়ে করার সম্ভাবনা রয়েছে’।
তবে এদিন অভিনেতাকে ট্রোলের মুখে পড়তে হয় নিজের ভ্যাকসিন নেওয়ার ছবিতে। নেটিজেনদের নানা ব্যঙ্গাত্মক মন্তব্য ছিল তাঁকে ঘিরে। অভিনেতার কমেন্ট বক্সে চোখ রাখলেই দেখা যাবে, নেটপাড়া তাঁর এই ছবি দেখে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কিন্তু কোনো কিছুরই কোনও তোয়াক্কা করেননি তিনি।
View this post on Instagram





