টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়। ধারাবাহিক ভাবে একটা সময় অভিনয় করেছেন। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শককে। তবে বর্তমানে তিনি জি বাংলার ধারাবাহিক সর্ব জয়া ধারাবাহিকে অভিনয় করছেন।
তার সাথে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটি সকলের মনে আছে। একেরপর ছবি হিট করেছে এই জুটি। তারপরে তারা বিবাহ বন্ধনে বাঁধা পড়েন। কিন্তু সম্পর্ক একেবারেই দীর্ঘস্থায়ী ছিল না।
দীর্ঘদিন বিচ্ছেদ ঘটে তাদের। কিন্তু তবুও তাদের মনের মধ্যে ভালোবাসার কি টান আজও অনুভব করেন তিনি? নাকি মনের মধ্যে জমে আছে অভিমান। বছর তিনেক আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের জীবনী প্রকাশ করেন যার নাম “বুম্বা শট রেডি”। বইয়ের পাতার বেশ অনেকটা জায়গা জুড়ে ছিল অভিনেত্রী দেবশ্রী রায়ের সাথে বিচ্ছেদের নানা কথা।
সেখানে তিনবছর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার জানান তিনি এই বিষয়ে কথা বলতে রাজি নন।তিনি আরো বলেন সেই বইটি নাকি এখনো দেখেননি তিনি। তাই এই বিষয়ে তার কোনো মতামত নেই।
তবে কি প্রাক্তন সম্পর্কে এড়িয়ে গেলেন সমস্ত কিছু?এমনকি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ গুলো কি তিনি একেবারেই জানেন না? এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।নাকি উদাসীন ভাবেই সব ভুলে সামনের দিকেই তাকাচ্ছেন। উত্তর জানা নেই।






