ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee) টলিউডের এক জনপ্রিয় মুখ। ছোট পর্দা থেকে বড় পর্দা দাপিয়ে অভিনয় করেছেন এই অভিনেতা। বর্তমানে তিনি একজন সুপ্রতিষ্ঠিত লেখক। এদিন তিনি তোর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তবে এ বিষয়টি তার কাজ বা লেখালেখি নিয়ে নয় একদম ভিন্নধারার একটি জিনিস। সদ্য নির্বাচিত সাংসদকে অভিযোগ জানালেন যাদবপুর কেন্দ্রের একাধিক বেহাল রাস্তা নিয়ে। ভাস্বরকে সেভাবে যেকোনো বিষয় নিয়ে মুখ খুলতে দেখা যায় না। তিনি ঠোঁটকাটা নন যথেষ্ট সংবেদনশীল তার কথার প্রতি।
দাসানি ২ স্টুডিও যাওয়ার পথে রাস্তার ভয়াবহ অবস্থা। অল্প বৃষ্টিতেই পথ পুকুরে পরিণত হয়। পুকুরে পরিণত হয়ে যায় আর নয়তো প্যাঁচপ্যাচানি অবস্থা। এবার সেই ঘটনা নিয়ে অভিযোগ জানালেন গীতা এলএলবির অভিনেতা (Bhaswar Chatterjee)। উল্লেখ্য, দাসানি ২ স্টুডিওতেই গীতা এলএলবি ধারাবাহিকের শ্যুটিং এখানেই হয়।
এদিন ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee) তাঁর পোস্টে লেখেন, ‘মাননীয়া সায়নী ঘোষ, এই যে রাস্তার ছবিটা দেখছেন এটা যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৪ থেকে দাসানি দুই স্টুডিওতে শ্যুট করতে আসছি, একই অবস্থা। রোজ মনে হয় গাড়ির বদলে সাইকেল বা পায়ে হেঁটে শ্যুটিং করতে এলে ভালো হত। বর্ষায় কতটা সাংঘাতিক হয়ে ওঠে আশা করব অপনি বুঝবেন। বিগত দিনে কেউ কাজ করেনি। আপনি আশা করি এর সুরাহা করবেন কারণ আপনি তো মন দিয়ে শুধু রাজনীতিটাই করেন। বিনীত ভাস্বর চট্টোপাধ্যায়।’
নেট নাগরিকেরা তার (Bhaswar Chatterjee) পোস্টে মন্তব্য করেছেন। তার সহঅভিনেতারা তাকে সমর্থন জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘ভোট পেয়ে গেলে আর ইত্যাদি মনে হয় না কাজ বলে নেতাবাবুদের কাছে!’ অপর ব্যক্তি লেখেন, ‘পর্দার বাইরেও যে তোমার বলার সাহস আছে তার জন্য কুর্নিশ তোমাকে’ অপর ব্যক্তির মতে, ‘মিমি তাহলে এতদিন ধরে ‘রক্তবীজ’ এর বাইরে আর কী করলেন?’ অন্য ব্যক্তি লেখেন, ‘এরা মন দিয়ে রাজনীতি করে কার স্বার্থে? জনস্বার্থের সাথে এদের স্বার্থের কোনরকম সম্পর্কই নেই! এরা কারা?’ অন্য এক ব্যক্তি লিখেছেন, ‘সায়নী ভালোই কাজ করবে আশা করা যায়। যেদিন থেকে রাজনীতিতে এসেছে হাবভাব দেখে মনে হয়েছে রাজনীতি ও সমাজসেবাটা সিরিয়াসলি করবে বলেই এসেছে। তারপর সময় এর উত্তর দেবে।’
সম্প্রতি, এই অভিনেতাকে (Bhaswar Chatterjee) তার স্ত্রীকে নিয়ে কথা বলেছেন। বর্ষীয়ান অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তিনি বাসন্তী দেবীর জন্য আর্থিক সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিছেন। ভাস্কর (Bhaswar Chatterjee) ফেসবুক পোস্টে লিখেছেন, “সকলের প্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় অসুস্থ দীর্ঘদিন। ক্যান্সার ছাড়াও নানান ধরনের অসুস্থতা রয়েছে তাঁর। সম্প্রতি কিডনির এবং হার্টের সমস্যার জন্য অনেক দিন আইসিইউ ভর্তি আছেন। দমদম স্টেশন সংলগ্ন একটি ছোট নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। পারিবারিক অবস্থা একেবারেই স্বচ্ছল লয়। তার মধ্যে বছরে কয়েকবার অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি থাকতে হয় তাঁকে। আমরা সবাই যে যার মতো করে চেষ্টা করছি। আপনাদেরও পাশে চাই। নীচে বাসন্তী দির একাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হলো, পাশে দাঁড়ান। শেয়ার করুন।”





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!