হারের কারণে দেবাংশুকে তিরস্কার মমতার, এবার দলনেত্রীর ভর্ৎসনার পাল্টা জবাব দিলেন তৃণমূল যুবনেতা, ‘দিদি’র সঙ্গে সম্পর্কে ভাঙন?

Debangshu Bhattacharya react on Mamata Banerjee comment: গতকাল, শনিবার নতুন সাংসদদের নিয়ে কালীঘাটে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভ্যন্তরীণ বৈঠকেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল পরাজিত ১৩ তৃণমূল প্রার্থীকে। এদের মধ্যে অন্যতম দেবাংশু ভট্টাচার্য। মমতার কথায়, প্রচারে তেমন সময় দেন নি দেবাংশু। সেই কারণেই এই হার। এবার বিজের পরিশ্রমের খতিয়ান তুলে ধরে দলনেত্রীকে পাল্টা দিলেন তৃণমূল যুব নেতা (Debangshu Bhattacharya react on Mamata Banerjee comment)

তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছিল দেবাংশু ভট্টাচার্যকে। কিন্তু বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হার হয়েছে তাঁর। সূত্রের খবর, তমলুক থেকেই দলের কাছে খবর এসেছিল, দেবাংশুকে নাকি সকাল সকাল প্রচারে পাওয়া যায়নি। আর সে নিয়েই গতকালের বৈঠকে তাঁকে তিরস্কার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই তিরস্কারের জবাব দিয়ে আজ, রবিবার একটি পোস্টে দেবাংশু লেখেন, “সকাল ৬ টায় ঘুম থেকে উঠে টয়লেট সেরে, স্নান করে, এক বাটি ছাতুর শরবত খেয়ে রোজ বেরিয়ে পড়তাম সকাল ৮–টার মধ্যে” (Debangshu Bhattacharya react on Mamata Banerjee comment)

এই বিষয়ে আবার এক তৃণমূল নেতা বলেছেন, “আমি দলের মুখপাত্র নই। তাই কোনও বিবৃতি দিতে পারব না। কিন্তু দেবাংশু যা লিখেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভুল প্রমাণ করার চেষ্টা করেছে” (Debangshu Bhattacharya react on Mamata Banerjee comment)

দেবাংশু ওইটুকুতেই থামেননি। নিজের পরিশ্রমের ‘প্রমাণ’ হিসাবে তিনি (Debangshu Bhattacharya react on Mamata Banerjee comment) লিখেছেন, “মার্চে ওজন ছিল ৮৩ কিলো। যা আজ কমে ৭৭.. সৌজন্যে শেষ আড়াই মাস। এই ৬ কিলো ওজনের বিনিময়ে ৬ লক্ষ ৮৭ হাজার মানুষের ভালবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। সেটাই আমার কাছে এই নির্বাচনের নির্যাস..”।

নিজের হারের কারণও ব্যাখ্যা করেছেন দেবাংশু। তাঁর কথায়, “পরিশ্রমে নিজের ১০১% দিয়েছি। যা করতে পারি তার বেশি করেছি।… নিজেদের সবটা দেওয়ার পরেও অর্থের কাছে হেরে গিয়েছি। এত কোটি কোটি টাকার বিরুদ্ধে আমাদের স্বল্প ক্ষমতার লড়াই ব্যর্থ হয়েছে। গোটা জেলায় নেতা-কর্মী নয়, ভোট করিয়েছে কেবল টাকা”।

দেবাংশুর সংযোজন, “নন্দীগ্রাম-ময়নার বাকচা অঞ্চলে তৃণমূল নাম উচ্চারিত হলে মারধর, এমনকি প্রাণহানিও সেখানে নতুন নয়। দলের ঝান্ডা বাঁধার লোক অবধি সেখানে নেই। সেই পরিস্থিতে সবটা এতটা একপেশে হয়ে গিয়েছিল, এক সময়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই নির্বাচন এখন লড়া, না লড়া সমান ব্যাপার। তবুও আমরা হাল ছাড়িনি! পরিস্থিতির সুযোগে আমার বিপরীতের প্রার্থী আধা বেলা প্রচার না করেও জিতে গিয়েছেন.. আর আমি পাগলের মত বুথ বুথ ঘুরেও জিততে পারিনি” (Debangshu Bhattacharya react on Mamata Banerjee comment)

হারের কারণে দেবাংশুকে তিরস্কার মমতার, এবার দলনেত্রীর ভর্ৎসনার পাল্টা জবাব দিলেন তৃণমূল যুবনেতা, ‘দিদি’র সঙ্গে সম্পর্কে ভাঙন?

তবে দেবাংশুর এই পোস্ট ভালো চোখে নেন নি তৃণমূল নেতারা। তাদের কথায়, দলনেত্রী যা বলেন, তা ভালোর জন্যই, দলের ভালোর জন্য। তিনি যেমন বকাবকি করেন, তেমনই আবার বিপদে কাছেও টেনে নেন। নিজের ব্যর্থতার জন্য তিরস্কার না নিতে পেরে দলনেত্রীর বক্তব্যকে দেবাংশুর এভাবে চ্যালেঞ্জ (Debangshu Bhattacharya react on Mamata Banerjee comment) জানানোয় বেশ স্তম্ভিত দলের প্রবীণ নেতারা।

RELATED Articles