এই মুহূর্তে স্টার জলসায় লীনা গাঙ্গুলির যে কটি ধারাবাহিক চলছে তার মধ্যে অন্যতম হলো বালিঝড়। যেটি শুরু হয়েছে বেশ কিছুদিন হয়েছে কিন্তু এখনো পর্যন্ত টিআরপি তালিকায় সেভাবে ভালো ফল করতে পারেনি। অসাধারণ কাস্টিং এবং অন্যরকম গল্প নিয়ে যখন শুরু হয়েছিল এই ধারাবাহিক তখন সকলেই ভেবেছিল বেশ ভালই দর্শকমহলে জনপ্রিয়তা পাবে বালিঝড়। কিন্তু তা হয়নি।
তাই স্বভাবতই এবার ভক্তরা বুঝতে চাইছে যে ঠিক কি কারণে বালিঝড়ের টিআরপি এতটা কমে গেছে। শুরুর প্রথম থেকে দেখানো হয়েছিল এটি একটি ত্রিকোণ প্রেমের গল্প হতে চলেছে। তৃণা সাহা ইন্দ্রাশিষ রায় এবং কৌশিক রায়কে নিয়ে গড়ে ওঠায় গল্পতে যে কে নায়ক হতে চলেছে তা বোঝা যাচ্ছিল না। কিন্তু গল্প যত এগিয়েছে ততই দর্শকরা নিশ্চিত হয়েছে যে আদতে নায়ক মহার্ঘ অর্থাৎ অভিনেতা কৌশিক রায়।
তাই তৃণা এবং কৌশিকের জুটির যে জনপ্রিয়তা ছিল খড়কুটো ধারাবাহিক থেকে সেই ভক্তরা বেজায় খুশি হয়েছে। কিন্তু এই নিয়ে সে ভক্তদের মধ্যে অনেকেই অভিনেতা ইন্দ্রাশীষকে কটু কথা বলছে। যেটা ইন্দ্রাশীষের ভক্তরা কিছুতেই মেনে নিতে পারছে না। আর তাদের মতে ইন্দ্রাশিষকে সাইড করে দেওয়ার জন্যই বালিঝড়ের টিআরপি এতটা কম।
এই নিয়ে এক নেটিজেন লিখেছেন, “পোস্টটা না দিয়ে আর পারলাম না – ক্রমাগত যেভাবে ইন্দ্রাশীষের মতো একজন অভিনেতাকে কিছু কুরুচিযুক্ত সৌগুন ফ্যান অপমান করছে তা বলার মতো না। ইভেন একজন বলেছে ইন্দ্রাশীষের ওটা চেহারা হলো? ওরে নায়ক মানায় নাকি? ভাই এত ফ্লেক্স নিও না। কাউকে ছোট করছি না। কৌশিক আর ইন্দ্রাশীষকে একসাথে দাড়া করাও। ভালো করে দেখ ইন্দ্রাশীষের একেবারে ফেলে দেবার মতো চেহারা না। আর অভিনয় নিয়ে বলবো না কারণ দুজনই দারুণ। সবশেষ টিআরপির কথা। আজকের বাজারে টিআরপিই শেষ কথা। ইন্দ্রাশীষের যদি টিআরপি ওঠানোর ক্ষমতাই না থাকে তাহলে ধুলো তো বাতাসে ভেসে ৯ বার বেঙ্গল টপার হয়েছে। তবে আমার বেশ ভালোই লাগছে। বালিঝড়ের এই ফকিন্নি টিআরপি দেখে। বেশ হয়েছে। ইন্দ্রাশীষকে সাইড করার ফল বোঝ। এবার কিছুজন বলবে যেটুকু টিআরপি পায় তাও সৌগুনের জন্য ওরে এসব ন্যাকামি রাখ। যেখানে মিঠাই ৬+ পায় সেখানে তোদের ৯+,১০ + ওঠানো খড়ের সৌগুন ফ্যানরা কেন মিনিমান ৫+ দিতে পারিস না?”





