স্টার জলসা এই মুহূর্তে একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘মেয়েবেলা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং অভিনেতা অর্পণ ঘোষালকে। সে সঙ্গে রয়েছে আরও বেশ কিছু পরিচিত মুখ যাদেরকে প্রথম প্রমোতে দেখার পরেই দর্শকরা অত্যন্ত উৎসাহ হয়েছিল মেয়ে বেলা দেখার জন্য।
এই ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে নায়ক নির্ঝরের মা বিথী কিছুতেই নায়িকা মৌকে পছন্দ করে না। কিন্তু ঘটনাচক্রে নির্ঝরকে মৌকে বিয়ে করতে হয়। নিজের ১২ বছরের প্রেমিকা চাঁদনীকে ছেড়ে সে মৌকে বিয়ে করে। বিথী অনেক চেষ্টা করার পরেও সেই বিয়ে আটকাতে পারে না। প্রথম থেকে মৌয়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে সে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সে সকলের সামনে ভালো সেজে মৌ এবং নির্ঝরের মাঝে চাঁদনীকে আনতে চাইছে।
উল্টোদিকে ঘটনাচক্রে পড়ে নির্ঝর এবং মৌ একে অপরকে বিয়ে করতে বাধ্য হয়। তার ফলে তাদের সম্পর্ক একদম স্বাভাবিক স্বামী-স্ত্রীর মত নয়। কিন্তু যতদিন যাচ্ছে তারা নিজের সম্পর্ককে স্বাভাবিক করার চেষ্টা করছে। আর দিনে দিনে একে অপরের প্রতি তারা টান পর্যন্ত উপলব্ধি করতে পারছে। সম্প্রতি একটি পর্বে দেখা গেছে বীথি কায়দা করে মৌকে নিজের কাছে রেখেছে। আর নির্ঝর রাতের বেলা মৌকে দেখতে এসেছে।
এই নিয়ে এক নেটিজেন লিখেছেন,”এরপরও যদি ডোডো বলে যে ও এখনও শুধু চাঁদনি কেই ভালোবাসে আর মৌ ওর কর্তব্য, তাহলে সেটা হবে ওর অভ্যাসের তাড়নায় বলা কথা। কারণ ভালোবাসা সবসময় কর্তব্যের আগে। আজ রাতে ঘুম থেকে উঠে ডোডো প্রথমে এবং শুধুমাত্র মৌ এর কাছেই এলো। তাহলে মৌ ওর কর্তব্য না ভালোবাসা?? চাঁদনির বারবার মৌঝরের মাঝে এসে পড়া টা যে ডোডোর কাছে অনধিকার চর্চা সেটা ডোডো মুখে স্বীকার না করলেও ওর অবচেতন মন সেটা বোঝে। আর ডোডো ওর একাকীত্বের সঙ্গী হিসেবেও এখন মৌ কে expect করছে, ওর expectation এর দূর দুরান্ত অবধি চাঁদনি কোথাও নেই ।তাই তো চাঁদনি কে দেখে অবাক হল। অসাধারণ drama!! টানাপোড়েন!! এবার তো প্রেমের তড়কা লাগতে চলেছে!! জকের episode তো 10/10।”






