দীনেশ কার্তিকের উড়ন্ত ক্যাচে মুগ্ধ সকলে, সোশ্যাল মিডিয়াতে ধোনির সাথে তুলনা

রাজস্থানের বিরুদ্ধে ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়ে সমালোচিত হচ্ছিলেন দীনেশ কার্তিক। কিন্তু উইকেটের পিছনে তার ক্যাচ ব্যাটিং ব্যর্থতাকে ঢেকে দিল। কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার দীনেশ কার্তিক রবিবার দুবাইয়ে বেন স্টোকসকে আউট করতে একটি দুর্দান্ত ডাইভিং ক্যাচ নিয়েছেন। আর এই ক্যাচ দেখেই মুদ্ধ ক্রিকেট দুনিয়া। সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে যায়।

https://twitter.com/manoj__maddy/status/1322952375779299328?s=20

ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান কার্তিককে পাখির সাথে তুলনা করেছেন। ইরফান পাঠান টুইট করেছেন, “আমরা কেবল অস্ট্রেলিয়ায় ক্রিকেট মাঠে পাখি দেখেছি… এখানে এখন সংযুক্ত আরব আমিরশাহিতে উড়ছে … দারুন ক্যাচ।” শ্রীলঙ্কার প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার কার্তিকের ক্যাচ দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন, “বেন স্টোকস এটি বিশ্বাস করতে পারেনি এবং আমরাও কমেন্টারি বক্স থেকেও বিশ্বাস করতে পারছি না।”

https://twitter.com/mews_in/status/1322938782069317632?s=20

কেউ কেউ আবার প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গেও তুলনা করতে শুরু করে। রবিবারের আগে রাজস্থান রয়্যালসের হয়ে দুটি ম্যাচে দুর্দান্ত ফর্মে ছিলেন বেন স্টোকস। রাজস্থান রয়্যালসের হয়ে ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন। রবিবার কেকেআরের জন্য এই টুর্নামেন্টের মরণ-বাঁচন ম্যাচ ছিল। শুরুতে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স ৭ উইকেটে ১৯১ রান করে। জবাবে রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩১ রান তোলে রাজস্থান। এই হারের ফলে এই বছর আইপিএল থেকে ছিটকে গেল স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালস দল।

https://twitter.com/Rickta20/status/1322975673321889792?s=20

RELATED Articles