প্রিয়াঙ্কার সাথে জোড়া লেগেছে ভাঙা সংসার, তাও ভুলতে পারেন নি প্রথম প্রেমকে, পুরনো প্রেমিকাকে নিয়ে আজও আবেগপ্রবণ রাহুল

টলি জগতের অন্যতম পরিচিত মুখ রাহুল বন্দোপাধ্যায় (Rahul Banerjee)। নিজের অভিনয়ের দক্ষতাতেই মন কেড়েছেন দর্শকদের। তবে সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় উঠেছেন অভিনেতা। সম্পর্ক যে এভাবেও টিকিয়ে রাখা যায় তা শিখতে হবে অভিনেতার রাহুলের থেকে। ভালোবেসে প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। কোল আলো করে ছেলে সহজ তাদের জীবনে আসে। মাঝে কয়েক বছর আলাদা থাকার পর ছেলের সহেজের কথা ভেবেই ফের কাছাকাছি এসেছেন সহজের মা-বাবা অর্থাৎ অভিনেতা রাহুল বন্দোপাধ্যায় (Rahul Banerjee) ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তবে কি জানেন প্রিয়াঙ্কা আর মোটেই রাহুলের প্রথম প্রেম নয়। এই চাঞ্চল্যকর তথ্য জানালেন রাহুল নিজেই।

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee) এদিন এক অনুষ্ঠানে অম্বরীশ ভট্টাচার্যর সঙ্গে কথা বলতে গিয়ে নিজের প্রথম প্রেম নিয়ে কথা বলেন। রাহুল বলেন, “আমার জীবনে এতবার প্রেম এসেছে আর এত সশব্দে যে কী বলি! আমি পরে জেনেছি, আগে পশ্চিমবঙ্গ জেনে গিয়েছে আমার প্রেমের কথা। আসলে প্রেমের কিছু শাশ্বত অনুভূতি আছে, এই যেমন এই অনুষ্ঠানে তার আসার কথা ছিল না কিন্তু এসেছে। আর হঠাৎ তার দিকে চোখ পড়লেই হৃদস্পন্দন মিস হবে আমার। আর সেটা প্রত্যেকবার হয়। খালি প্রথম প্রেমে হয় সেটা, এমন নয়। কিন্তু প্রথম প্রেমে কিছু আশ্চর্য ইউনিকনেস আছে যা পরে আমরা হারিয়ে ফেলি।”

সেদিনের অনুষ্ঠানে রাহুল (Rahul Banerjee) তার প্রথম প্রেমিকার নামও প্রকাশ‌‌ করেছেন। অভিনেতা বলেছেন তার প্রথম প্রেমিকার নাম বুল্টি। রাহুলের প্রথম সম্পর্কের কথা মনে করে তিনি জানিয়েছেন, “একটা সময় মেয়েরা ছেলেদের বন্ধু হয় না। তখন খেলা, ভোট, এসব নিয়েই মেতে থাকে। তারপর আচমকাই কাছে আসে। ঠিক তেমনই আমার প্রথম প্রেম ক্লাস ৫ পর্যন্ত আমাদের সঙ্গে খেলত। তারপর আলাদা হয়ে যায়। আবার ক্লাস ৯ এ ওকে যখন দেখি তখন ওকে অন্যরকম লাগে। একদম অন্যরকম। বুকে একটা কিছু হয়। ওর গানের ডাইরিকে হিংসা হতো। কারণ ও সেটা ওর বুকে জড়িয়ে থাকত আমায় নয়। ও যখন গানের ক্লাস, কোচিংয়ে যেত সাইকেল নিয়ে পিছু করতাম। চেন পড়ে যাওয়ার নাটক করে বেশিক্ষণ তাকাতাম।”

সেদিনের অনুষ্ঠানে রাহুল (Rahul Banerjee) তাঁর প্রথম চু’মু খাওয়ার স্মৃতিও তুলে ধরেন। অভিনেতা বলেন, “চন্দ্রবিন্দুর গানে আছে না কানা গলির ভিতর রঙিন ইস্টিশন। একেবারেই তাই। আমরা কানা গলায় খুঁজতাম যাতে কেউ না আসে, আর সেই ফাঁকে একটু চু’মু খাওয়া যায়। সেবার আমি আর বুলটি এমনই এক কানা গলিতে চু’মু খাব বলে গেছিলাম। আমাদের প্রথম চু’মু। কিন্তু তখন সেখানে একটি মেয়ে এত বেসুরে হারমোনিয়াম বাজাচ্ছিল যে আমরা হেসে ফেলি আর আমাদের প্রথম চু’মু ভেস্তে যায়।”

রাহুল (Rahul Banerjee) অবশ্য নিজের বর্তমান নিয়ে খুশি থাকার কথা ও জানাতে ভোলেননি অনুষ্ঠানে। তিনি বলেছেন তিনি তার সংসার নিয়ে বেশ খুশি। নিজের বিবাহিত জীবন নিয়ে খুশি রয়েছেন বুল্টিও।

RELATED Articles