ভারতে গাঁজা হোক আইনসিদ্ধ, দাবি করলেন রণবীর!

বলিউড এখন যে বিষয় নিয়ে সরগরম তা হল গাঁজা। বিশ্বজুড়ে বহুল প্রচলিত এই মাদকদ্রব্য ভারতে কিন্তু বহুকাল ধরেই রয়েছে তবে তা নিষিদ্ধ আইনিভাবে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে মাদকচক্রের যোগ উঠে এসেছিল যা পরবর্তীকালে গাঁজাতে গিয়ে ঠেকেছে। বলিউডে গাঁজা সেবন করেন না এরকম তারকা খুব কমই আছেন। এবার বলিউড অভিনেতা রণবীর দাবি করলেন ভারতে গাঁজাকে আইনিভাবে সম্মতি দেওয়া হোক!

ইনি অভিনেতা রণবীর শোরে। কঙ্কনা সেন শর্মার প্রাক্তন স্বামী। তাঁর বক্তব্য,বলিউডের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের অনেক মানুষ মাদক সেবনে অভ্যস্ত। শুধু তো বলিউডে নয়, অন্যান্য বিভিন্ন পেশার পার্টিতেও কিন্তু মাদক নেওয়ার চল রয়েছে। ভারতের বাইরে বিভিন্ন দেশে গাঁজা কিন্তু আইনসিদ্ধ তাই এবার দেশে গাঁজা খাওয়াকে আইনিভাবে সম্মত দেওয়া হোক বলে দাবি তুলেছেন রণবীর।

এছাড়াও তিনি বলেছেন যে ভারতে যে আইনের বলে গাঁজাকে নিষিদ্ধ করা হয়েছে সেই আইন তো অনেক পুরনো। এখন সময় বদলেছে তাই সেই আইনের পুনর্গঠন করে গাঁজাকে ভারতবর্ষে বৈধতা দেওয়া হোক, দাবি তুললেন এই অভিনেতা।

RELATED Articles