এই বছর বিগ বস যে অন্য বছরগুলির মত হবে না সে কথা আগেই ঘোষণা করেছিলেন ভাইজান। নতুন চমক থাকবে সে কথা বারবার বলা হয়েছিল শোয়ের প্রোমোতে। তবে যে চমকের কথা এবার সূত্র পাওয়া গেল তাতে এই শোয়ের টিআরপি যে এবার মহাকাশে পৌঁছোবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
বিশিষ্ট সূত্র মারফত জানা গিয়েছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী এবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে বিগ বসের ঘরে প্রবেশ করতে চলেছেন! আর এই খবরে নাকি রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে যথেষ্ট খুশি হয়েছেন।
বিগত তিনমাস ধরে রিয়া চক্রবর্তী কে নিয়ে সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যা হয়েছে তাতে যদি বিগ বস’-এর ঘরে আসেন তবে তা সত্যিই অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়াবে। মাদকচক্রের জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই রিয়া হাজতবাস করে ফেলেছেন ফলে বিগ বস’-এর ঘরে তিনি কীরকম ভাবে অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে কাটাবেন বা তার প্রতি অন্য প্রতিযোগীদের ব্যবহার কীরকম হবে তা ভেবেই উত্তেজিত হয়ে যাচ্ছেন দর্শকরা।
আর এই বছর খেলার রুলস অনেকটা আলাদা। সিনিয়র প্রতিযোগীদের সন্তুষ্ট করতে পারলেই জুনিয়ররা টিকে থাকতে পারবে। ফলে রিয়া যে অন্য কাউকে সন্তুষ্ট করবেন এই ব্যাপারটা নিয়ে যে ঠিক কী বিতর্ক হতে পারে তাই এখন থেকেই বোঝা যাচ্ছে না।
এমনিতেই বিগ বস একটি অত্যন্ত বিতর্কিত শো। এখনো পর্যন্ত যে ক’টি সিজন চলছে সেখান থেকে কোন বিতর্ক হয়নি এরকম হয়নি আজ পর্যন্ত। প্রতিযোগীদের ব্যবহার থেকে এই শোয়ের কন্টেন্ট সবকিছু নিয়েই সমালোচনা হয়েছে। অনেকেই বলেন পুরো শোটাই নাকি স্ক্রিপ্টেড।টিআরপি বাড়ানোর জন্য ইচ্ছা করেই নানা ঘটনা ঘটানো হয়।
সেখানে এরিয়া চক্রবর্তীর বিগবসে প্রবেশ মানে টিআরপি যে উর্দ্ধগগনে পৌঁছাবে তা নিয়ে কোন সন্দেহ নেই। অন্যদিকে রিয়া চক্রবর্তীও এই সুযোগের সদ্ব্যবহার করতে চাইবেন কারণ ন্যাশনাল টেলিভিশনের সামনে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে যাবেন। তবে এইমস যখন জানিয়ে দিয়েছিল গোটা ঘটনাটা আত্মহত্যা তবে থেকেই সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছে। সুশান্তের অনুরাগীরা বিগ বস বয়কটের ডাক দিয়েও কিছু করতে পারেননি।
তাই রিয়া চক্রবর্তীর বিগবসে আসার সম্ভাবনা শুনে সুশান্তের অনুরাগীরা খুবই ক্ষিপ্ত যদি এতে প্রযোজনা সংস্থার কিছু যায় আসে না কারণ তাদের কাছে আর্থিক মুনাফা এবং টিআরপিটাই আসল। তাই দিল থামকে বৈঠিয়ে, আর বেশী দিন দেরি নয়, খুব শীঘ্রই হয়তো আপনারা বিগ বসের ঘরে দেখতে পাবেন রিয়া চক্রবর্তীকে।





