ধারাবাহিক করতে গিয়ে নায়ক নায়িকার প্রেম নতুন কিছু নয়। পুরনো আমল থেকেই এসব চলে এসেছে। আবার কখনো দেখা যায় ধারাবাহিক করতে গিয়ে সেটে অন্য কারোর সঙ্গে মনে দেওয়া নেওয়া করে এসেছেন নায়িকা। আবার এমন অনেক সময় হয়েছে এক নায়ককে মন দিয়ে বসেছেন দুই নায়িকা, অতঃপর তাদের দুজনের মুখ দেখাদেখি বন্ধ। আজ এমন এক বাংলা ধারাবাহিকের কথা বলব যে সময় ৯০ দশকের ছেলে মেয়েরা স্কুলে পড়ে। ধারাবাহিক করতে গিয়ে কি প্রেমে পড়েছিলেন ঋষি কৌশিক (Rishi Kaushik) এবং অপরাজিতা ঘোষ দাস।
টেলিভিশনের পর্দায় এসেছিল নতুন জুটি, অবাঙালি ঋষি কৌশিক (Rishi Kaushik) এবং বাঙালি অপরাজিতা ঘোষ দাস। ‘একদিন-প্রতিদিন’ বা ‘এখানে আকাশ নীল’-এর মতো ধারাবাহিকের নায়ক-নায়িকার জুটি তখন দর্শকদের মনে দাগ কেটে দিয়ে গেছে। এই জুটি একেবারে সুপারহিট। তাদের কেমিস্ট্রিতে মন মজেছিল দর্শকদের। এমনকি তাদের বিয়ে নিয়েও গুঞ্জন শুরু হয় টলিপাড়ায়। শোনা যেত, ক্যামেরা বন্ধ হলেও নাকি প্রেম করেন ঋষি-অপরাজিতা। যদিও এসব নিয়ে মাথা ঘামান নি নায়ক-নায়িকা কেউই। অনুরাগীদের ভাবনা ভাবনাতেই রেখে দিয়েছে। দুজনে দুজনকে নিয়ে কোন কথাও বলেননি।
প্রায় এক দশকেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর অপরাজিতা কে নিয়ে মুখ খুলেছিলেন ঋষি কৌশিক (Rishi Kaushik)। জানিয়েছিলেন আদতে কেমন সম্পর্ক ছিল অপরাজিতার সঙ্গে। সত্যিই কি প্রেমে পড়েছিলেন ধারাবাহিক করতে গিয়ে। এক সাক্ষাৎকারে অপরাজিতা প্রসঙ্গে কথা উঠলে ঋষি কৌশিক বলেন, “বলেই তো দিলেন গুঞ্জন। তা হলে, কেন এই প্রশ্ন বলুন তো…”। দর্শকেরা মনে করেছেন অপ্রস্তুত হয়ে পড়েছিলেন ঋষি কৌশিক (Rishi Kaushik)।
কথায় আছে যা রটে তার কিছু তো ঘটেই! শেষ পর্যন্ত সাক্ষাৎকারে উত্তর দিয়েছিলেন ঋষি কৌশিক। অভিনেতা (Rishi Kaushik) জানান, “আমি এবং অপরাজিতা খুবই গ্রহণযোগ্য জুটি ছিলাম একটা সময়। তিনি ছিলেন আমার সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রী। আজও আমি মনে করি, ওই ছিল আমার সেরা নায়িকা।” ঋষি আরও বলেছিলেন, “আমাদের পর্দার রসায়ন এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে, ব্যক্তি জীবনেও অনেকে মনে করেছিলেন অপরাজিতা আমার প্রেমিকা কিংবা স্ত্রী।”
তখন অপরাজিতা সঙ্গে টেলিভিশনের পর্দায় চুটিয়ে প্রেম করছেন ঋষি কৌশিক (Rishi Kaushik)। আর কাজের ফাঁকেই ছুটে যেতেন জেলায় জেলায় গ্রামে শো করতে। নাকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল গ্রামেগঞ্জে অপরাজিতাকে ঋষির বউ ভেবে বসতেন মানুষজন। ঋষি কৌশিক (Rishi Kaushik) শো করতে গেলে সরল মনে গ্রাম গঞ্জের মানুষ প্রশ্ন করতেন “অপরাজিতা বৌদি আসেননি দাদা?” গ্রামের মানুষদের ধারণা হয়েছিল ঋষির স্ত্রী অপরাজিতাই। সে সময় বিষয়টি বেশ ভালো লাগতো ঋষি কৌশিকের। ধারাবাহিকের জনপ্রিয়তার জন্য গ্রামেগঞ্জের মানুষদের ভুল ভাঙাতেন না অভিনেতা। মনে মনে ভাববেন পর্দায় তার অভিনয়ের দক্ষতাতেই এই বিশ্বাসযোগ্যতা লাভ করেছেন। তাতেই গ্রামবাসীরা ঋষি কৌশিক (Rishi Kaushik) ও অপরাজিতাকে স্বামী-স্ত্রী ভেবে বসেছেন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার