ঋত্বিক-শ্রীতমার দিন শেষ, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নতুন প্রেমের জল্পনা উস্কে দিলেন অভিনেতা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় (Ritwik Mukherjee)। এই পথ যদি না শেষ হয় ধারাবাহিক দিয়ে পথ চলা শুরু হয় ঋত্বিকের।‌ বর্তমানে ঋত্বিক ‘মন দিতে চাই’ ধারাবাহিকে সোমরাজের ভূমিকায় অভিনয় করেছেন। এই ধারাবাহিকের সেটেই নাকি মন দিয়ে বসেছেন ঋত্বিক। বছরখানেক আগে এমন জল্পনা শোনা যাচ্ছিল টলিপাড়ার অন্দরে। ‌ এই ধারাবাহিকে সোমরাজ অর্থাৎ ঋত্বিকের শ্যালিকা দোয়েল অর্থাৎ অভিনেত্রী শ্রীতমা মিত্রের সঙ্গে নাম জড়ায়। সেই নিয়ে কম জল্পনা হয়নি। সময় পাল্টেছে, ধীরে ধীরে থিতু হয়েছে জল্পনা।

ঋত্বিক-শ্রীতমার দূরত্ব বেড়েছে, ওই জুটির মনোমালিন্য নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। তারই মাঝে ঋত্বিকের নতুন ইনস্টাগ্রাম পোষ্ট উত্তাপ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‌সেই পোস্ট ঘিরে ঋত্বিকের (Ritwik Mukherjee) নতুন প্রেমের জল্পনা উস্কে গেছে। সমুদ্রের ধারে প্রেমিকার হাতে হাত রেখে ডুব দিয়েছেন সাগরে। হাতে হাত রেখে সাগর জল পেরিয়ে চলেছেন দুজনে। ঋত্বিকের সঙ্গে যে সুন্দরী মহিলাকে নিয়ে নতুন করে প্রেমের জল্পনা শুরু হয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ। নাম দিশা দাস। সত্যিই কি প্রেম করছেন ঋত্বিক দিশা? এই প্রশ্ন ঘোরাফেরা করছে ঋত্বিকের অনুরাগীদের মনে। এমনকি সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্টেও উপচে পড়েছে প্রশ্ন। ‌

সম্প্রতি, ঋত্বিক (Ritwik Mukherjee) তাঁর প্রেম প্রসঙ্গে মুখ খুলেছেন। অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, “আমি চাই আমাকে নিয়ে মানুষের কৌতুহলটা জারি থাক, আমি এটা নিয়ে এখন কিছু বলব না, বললে মানুষের কিউরিওসিটিটা চলে যাবে। এটা থাকুক।” দিশা কি তাঁর শুধু বন্ধু, এই প্রশ্নের উত্তরে ঋত্বিক বলেন, “হ্যাঁ, দিশা আমার পূর্ব পরিচিত।”

ঋত্বিকের (Ritwik Mukherjee) জীবনের প্রেম নিয়ে অতিরিক্ত চর্চা একদমই পছন্দ করেন না অভিনেতা। তাঁর কথায়, “আমার কিছু যায় আসে না। তবে হ্যাঁ, আমার লাভ লাইফের সঙ্গে এই ভিডিয়োর কোনও সম্পর্ক নেই, এটা বিধিসম্মত সতর্কীকরণ। আপনারা যা খুশি ভাবতে পারেন।”

দিশা দাস সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ। দিশা কন্টেন্ট ক্রিয়েটার। তার ফলোয়ার সংখ্যা প্রায় সাত লক্ষ। ‌ এই সুন্দরীর ফলোয়ার সংখ্যা রীতিমতো ঈর্ষণীয়। দিশার সঙ্গে প্রেম করছেন কি করছেন না তা ঋত্বিকের (Ritwik Mukherjee) ইঙ্গিতে স্পষ্ট নয়। নিছকই কি ঘুরতে গেছেন নাকি এটা কোন মিউজিক ভিডিও সুট সে বিষয়েও লুকোছাপা রাখলেন অভিনেতা। এখন শুধু সময়ের অপেক্ষা।‌

আরও অন্যান্য খবর