অভিনয় প্রথম পছন্দ ছিল না অভিনেতা শুভ্রজিৎ দত্তর! কী ছিল অভিনেতার প্রথম পছন্দ? হিন্দি ওয়েব সিরিজে ডেবিউ করছেন অভিনেতা, আপ্লুত ভক্তরা

অভিনয়জগতে বেশ জনপ্রিয় ও পরিচিত মুখ তিনি। বেশিরভাগ ধারাবাহিকে পজেটিভ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তবে নেগেটিভ চরিত্রেও তাক লাগিয়েছেন অভিনেতা। পজেটিভ চরিত্রে যেমন দর্শকদের ভালবাসা পেয়েছেন, তেমনি নেগেটিভ চরিত্রে দর্শকদের রাগের শিকার হয়েছেন তিনি। থিয়েটার থেকে ওয়েব সিরিজ সবেতেই প্রশংসিত হয়েছে অভিনেতার কাজ। কিন্তু আজ শুধু টলিউডে তাঁর প্রতিভা সীমাবদ্ধ নেই। এখন বলিউডে পা রাখতে চলেছেন অভিনেতা শুভ্রজিৎ দত্ত।

ধারাবাহিক ছাড়াও টলিউডের বিভিন্ন জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন শুভ্রজিৎ দত্ত। শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে শবর সিরিজে নন্দ চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা ও পরিচিতি পেয়েছেন। এবার হিন্দি ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন অভিনেতা। নিজের প্রতিভা দেখানোর এখন সময় এসেছে বলিউডেও। রোহন ঘোষের পরিচালনায় ওয়েব সিরিজ ‘হায় তওবা’র তৃতীয় সিজনে দেখা যাবে অভিনেতাকে। একজন জমিদার বাড়ির কর্তা হিসেবে নজর কাড়বেন শুভ্রজিৎ। তাঁরর স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন একাবলী খান্না।

এই ওয়েব সিরিজের শ্যুটিং হবে বারুইপুর রাজবাড়ীতে। অভিনেতা জানালেন এই ওয়েব সিরিজে অভিনয় করতে পেরে খুশি। পাশাপাশি আজ অভিনেতা হিসেবে এতোটা সফল হয়ে উচ্ছ্বসিত তিনি। কিন্তু অভিনয় তাঁর ইচ্ছে ছিলনা। তাঁরর ইচ্ছে ছিল অধ্যাপক হওয়ার। অভিনেতা হওয়ার আগে হিঞ্জলগঞ্জের একটি স্কুলে শিক্ষকতা করেছেন শুভ্রজিৎ। কিন্তু নানা পারিবারিক চাপে সেটা আর শেষ পর্যন্ত টানা সম্ভব হয়নি। এরপর আকাশ বাংলায় রিসার্চার হিসেবে ঢুকে দেবপ্রতিম দাশগুপ্তের ননফিকশন প্রজেক্টে জড়িয়ে পড়ে সেখান থেকেই ইন্ডাস্ট্রিতে কাজ করা।

দু-দশক পার হয়ে গিয়েছে অভিনয়জগতে রয়েছেন তিনি। সময় পেলে লেখালেখি, পড়াশুনা, গান, ছবি আঁকা, মাউথ অর্গান বাজানো ইত্যাদি নিয়ে থাকেন। প্লেব্যাক সিঙ্গার হিসেবে ‘চিত্রকর’এ গান গেয়েছেন। একাধারে মাল্টি-ট্যালেন্টেড বলা চলে অভিনেতাকে। এবার নিজের মাল্টি-ট্যালেন্টেড প্রতিভা দেখাতে হিন্দি ওয়েব সিরিজ আসছেন তিনি।

ইদানিং কালে বাংলার অনেক তারকাই যোগ দিচ্ছেন বলিউডে। বলিউডের বড় বড় পরিচালকের সঙ্গে কাজ করছেন টলিউডের তাবড় তাবড় তারকারা। তাতে নাম রয়েছে টোটা রায়চৌধুরী থেকে শুরু করে অনির্বাণেরও। এমনকি ‘কে আপন কে পর’-এর কোয়েলও সম্প্রতি কাজ করেছেন একটি হিন্দি বিজ্ঞাপনে। সব মিলিয়ে এখন বলিউডে রাজ করছেন টলিউড তারকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর