ক্যাব চালকের সঙ্গে তুমুল বচসায় জড়ালেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে, ভিডিও প্রকাশ্যে আসতেই অবাক নেট নাগরিক, কী ঘটল হঠাৎ?

রাস্তাঘাটে যাতায়াত করতে এখন অনেকেই ভরসা করেন অ্যাপ ক্যাবে। হলুদ ট্যাক্সি ছেড়ে ফোন থেকে বুক করেন একটি ক্যাব। সময় মত আপনাকে নিয়ে যাবে আপনার গন্তব্যস্থলে। তবে যত অ্যাপ ক্যাবের রমরমা বেড়েছে। ততই বেড়েছে সমস্যা। হলুদ ট্যাক্সিতে কেউ উঠতে চান না। তবে ক্যাব চালকদের সঙ্গে যাত্রীদের নানা সমস্যা প্রকাশ্যে আসে। ‌নিত্যদিন যাত্রীদের সঙ্গে ক্যাবচালকদের সমস্যা আমরা সকলেই কখনো না কখনো দেখে থেকেছি। এবার ক্যাব চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে (Vikrant Massey)। ভিডিও দেখে নেট নাগরিকদের মধ্যে শুরু হয়েছে জল্পনা।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেতা বিক্রান্ত (Vikrant Massey) একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিও পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। বিক্রান্তের পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে ক্যাবচালকের সঙ্গে বচায় জড়িয়েছেন তিনি। ‌ক্যাবগাড়িতে পিছনের সিটে বসে রয়েছেন অভিনেতা। এই অবস্থায় ভিডিও রেকর্ড শুরু করেন আশিস নামের ওই ক্যাবচালক। বিক্রান্ত (Vikrant Massey) জানান ট্রিপ শুরুর আগে ৪৫০ টাকা ভাড়া দেখানো হয়, কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানো মাত্রই ভাড়া বেড়ে যায়। চালক বেশি টাকা দাবি করলে অভিনেতা (Vikrant Massey) বলেন, “কেন দেব ভাই? আর আপনি চিৎকার করছেন কেন?” এর পরিপ্রেক্ষিতে চালক বলেছেন, “আমার কী দোষ! এটা তো কোম্পানির সমস্যা। স্যর, এত অর্থ উপার্জন করেন। তা’ও ভাড়া দিতে চাইছেন না!”

চালকের এই কথা শুনে বিক্রান্ত (Vikrant Massey) বলেন, “যে টাকাই রোজগার করি, সেটা তো পরিশ্রম করে করেছি। আপনি নিজেই বললেন যে এটা অ্যাপের সমস্যা। এটা হওয়া উচিত নয়।” এরপরই ভিডিওটি বন্ধ হয়ে যায়। বিক্রান্তকে স্বভাবতই তার অনুরাগীরা নরম প্রকৃতির মানুষ হিসেবেই চেনেন। তবে তিনিও যে ঝগড়া করতে পারেন এই কথা কেউ ভাবেনি। তাই ওই ভিডিওতে অভিনেতার মেজাজ দেখে অনেকেই অবাক হয়েছেন। নেট নাগরিকেরা আবার ভিডিওটি সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

অভিনেতার (Vikrant Massey) ওই পোস্টে এক অনুরাগী লেখেন, “এটা কোনও ছবির প্রচার মনে হচ্ছে।” অন্য একজন লিখেছেন, “এক জন চালকের সঙ্গে বিক্রান্ত এ রকম ব্যবহার করতেই পারেন না।” আবার অনেকের মনেই প্রশ্ন রেখেছে বিক্রান্তের মত এত বড় অভিনেতা নিজের গাড়ি ছেড়ে ক্যাব চাপছেন কেন? এইসব প্রশ্নের কোন উত্তর নেই। ‌

উল্লেখ্য, বৃহস্পতিবার দেশের একটি জনপ্রিয় অ্যাপ ক্যাব সংস্থার প্রচারের মুখ্য ভূমিকায় কাজ করেছেন বিক্রান্ত (Vikrant Massey)। ‌অনেকেই মনে করেছেন ভিডিওটি নকল। তবে সবটাই প্রচারের স্বার্থে করেছেন অভিনেতা। যদিও অভিনেতার তরফে এই প্রসঙ্গে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি, বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’ ছবিতে অভিনয়ের দক্ষতায় দর্শকের নজর কেড়েছেন বিক্রান্ত।

আরও অন্যান্য খবর