‘আমি হেরে গেলাম…’, সফল গায়িকা তাও কীসের আক্ষেপ সাহানা বাজপেয়ীর? সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজের মনের কষ্টের কথা জানালেন গায়িকা

নিজের গানের জাদুতে বরাবর শ্রোতাদের মুগ্ধ করেছেন। ‘একটা ছেলে মনের আঙিনাতে’ থেকে শুরু করে ‘আমার হাত বান্ধিবি পা বান্ধিবি’, বারবার নিজের গানে মন্ত্রমুগ্ধ করেছেন সাহানা বাজপেয়ী (Sahana Bajpaie)। তাঁর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত বারবার মুগ্ধ করে সকলকে। তবে সফল গায়িকা কী নিয়ে আক্ষেপ করছেন জানেন? এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে আক্ষেপ ধরা পড়ল। নিজের সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ জাহির করেছেন গায়িকা। সাহানা বাজপেয়ীর মেয়ে রোহিণী তাঁর থেকেও লম্বা হয়ে গিয়েছে, এই নিয়েই আক্ষেপ সাহানার (Sahana Bajpaie)। অনেক চেষ্টা করেও মেয়েকে ছাপিয়ে যেতে পারেননি। মেয়ের থেকে লম্বা হতে চেষ্টা করে হিল ব্যবহার করেও মেয়েকে ছাপিয়ে যেতে পারেনি। আর তার জন্যই গায়িকা আক্ষেপ করেছেন। সবটাই মজা করেই লিখেছেন গায়িকা।

সাহানার (Sahana Bajpaie) সোশ্যাল মিডিয়া পোস্ট

এদিন সাহানা বাজপেয়ী (Sahana Bajpaie) তার এবং তার মেয়ের একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে মেয়ে রোহিনীকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন গায়িকা। মা ও মেয়ে দুজনের মুখেই চওড়া হাসি। এমন একটি ছবি পোস্ট করে গায়িকা লিখেছেন, ‘আমাদের একরত্তি মেয়ে রোহিণী আমার থেকে লম্বা হয়ে গেলো অফিসিয়ালি। হিল্স পরে, টঙে খোঁপা করেও হেরে গেলাম।’

মা-মেয়ের এই খুনসুটি ভরা পোস্ট দেখে মজা পেয়েছেন নেট নাগরিক থেকে শুরু করে গায়িকার (Sahana Bajpaie) অনুরাগীরা। সাহানা বাজপেয়ীর ওই পোস্টে এক ব্যক্তি লিখেছেন, ‘রোহিণী কত্ত বড় হয়ে গেছে।’ আরেকজন লেখেন, ‘মেয়ে তো চোখের পলকেই বড় হয়ে গেল! কি মিষ্টি ছবিটা।’ অপর এক ব্যক্তি লেখেন, ‘তোমার মেয়ে আর আমার মেয়ের বয়স প্রায় এক। আমার মেয়েও আমায় ছাড়িয়ে গিয়েছে। আমি এখন মেয়ের দিদি, আর ও আমার বোন হয়ে গিয়েছে যেন মা মেয়ের থেকে।’

সাহানার (Sahana Bajpaie) গানে নেটিজেনের মন্তব্য

বিদেশের মাটিতে বাংলার শিল্পীদের অসম্মান, অপমান নিয়ে সরব হতে দেখা গিয়েছে সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ীকে (Sahana Bajpaie)। সম্প্রতি তার রবীন্দ্রসঙ্গীতকে কটাক্ষ করেছিলেন এক নেট নাগরিক, তাকে স্পষ্ট জবাব দিয়েছেন গায়িকা। সোশ্যাল মিডিয়ার যুগে সাধারণ মানুষ নিজেদের পছন্দের গায়ক গায়িকা কিংবা সেলিব্রেটিদের পোস্টে কমেন্ট করে থাকেন। ‌সাহানার (Sahana Bajpaie) কন্ঠে রবীন্দ্র সংগীত শুনে কটাক্ষ করলেন এক নেটিজেন। গান নিয়ে কটাক্ষ খেয়ে পাশাপাশি ব্যক্তিগত আক্রমণ করেছেন। পাল্টা জবাব দিয়েছেন গায়িকা। ‌

‘জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ’ গানটি শোনার পর সাহানাকে (Sahana Bajpaie) মন্তব্য করে এক নেটিজেন লিখেছেন, ‘কিছু মনে করবেন না, একটা ৬.৩৮ মিনিটের গানে ২:০৮ মিনিট prelude বাজছে, এটা শুনলে কবিগুরু গীতবিতান ছুঁড়ে মারতেন। পারলে একবার জর্জ বিশ্বাস শুনে নেবেন।’ ওই মন্তব্যে শাহানা লিখেছেন, ‘কাকে ছুঁড়ে মারতেন? আমাকে? না না মনে কেন করব? আপনি একদম সঠিক বলেছেন। গান শোনার এখন একটা সুবিধেও হয়েছে। আপনি না শুনতে চাইলে স্বচ্ছন্দে অন্য গানে চলে যেতে পারেন। রবীন্দ্রনাথ আমাকে গীতবিতান ছুঁড়ে মারতে চাওয়ার মতন একজন মহিলাকে এরকম ভায়োলেন্ট কথা বলতে হত না একটা গান গাওয়ার জন্য জনসমক্ষে। তবে আপনাকে চিনতে গেছিলাম আপনার প্রোফাইলে। আপনার এই বক্তব্যে আমি একেবারেই বিস্মিত নই আর। আর আমি পারলে কাকে শুনবো বা আমার গান শোনার পরিসর বিষয়ে আপনাকে মতামত না দিলেও চলবে। ধন্যবাদ।’

RELATED Articles