সুন্দরী নায়িকাকে বিয়ে করেও সংসার টেকেনি, ছল করে সম্পত্তি হাতিয়ে নেন দিদি, কোথায় হারিয়ে গেলেন ৯০-এর দশকের জনপ্রিয় অভিনেতা লোকেশ ঘোষ?

৯০-এর দশকে একেবারে শেষের দিকে প্রসেনজিৎ রঞ্জিত মল্লিকের মত অভিনেতাদের দাপট চলছে, সে সময় এক সুদর্শন অভিনেতা আসেন টলিউডে। লোফার সিনেমার মাধ্যমে দর্শক আজও মনে রেখেছেন অভিনেতার লোকেশ ঘোষকে (Lokesh Ghosh)। অভিনেতা লোকেশ ঘোষ বিখ্যাত প্রযোজক দেবেশ ঘোষের ছেলে। লোকেশ ঘোষ এর মা-ও ছিলেন অভিনেত্রী। হাঁসুলী বাঁকের উপকথা, হেডমাস্টার সহ বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন লোকেশ। তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি স্বনামধন্য পরিচালক অঞ্জন চৌধুরীর জামাই। খুব কম সময়ে লোকেশ (Lokesh Ghosh) জনপ্রিয় হয়ে ওঠে। ১৯৯৭ সালের নাচ নাগিনী নাচ ছবির হাত ধরে টলিউডের অভিনয় জগতে প্রবেশ করেন। তবে দেবেশ ঘোষ-এর ছেলে বলে যে তিনি অতিরিক্ত সুযোগ সুবিধা পেয়েছেন টলিউডের অন্দরে তা বলা যায় না।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেতা (Lokesh Ghosh) নিজেই জানিয়েছেন, তাঁর বাবা তৎকালীন সময় নামী পরিচালক ও প্রযোজকদের বলে রেখেছিলেন ছেলেকে যেন কাজে না নেন তারা। দেবেশ ঘোষ-এর ছেলে হিসেবে নয় নিজের প্রতিভার জোরেই জনপ্রিয়তা পেয়েছিলেন। ৯০-এর দশকের শেষ থেকে ২০০৪ সাল পর্যন্ত চুটিয়ে ইন্ডাস্ট্রিতে একের পর এক কাজ করেছেন লোকেশ (Lokesh Ghosh)। তার উত্থানের পিছনে অঞ্জন চৌধুরীর বড় ভূমিকা ছিল। লোকেশ নিজেও স্বীকার করেছেন তার প্রতিপত্তি যে টলিউডে গড়ে উঠেছিল তার নেপথ্যে ছিলেন অঞ্জন চৌধুরী। লোকেশকে ভীষণ ভালবাসতেন অঞ্জন চৌধুরী তাই তার মেয়ে চুমকি চৌধুরীর সঙ্গে লোকেশের বিয়েও দিয়ে দেন।

ব্যক্তিগত জীবনে হেরে গিয়েছেন (Lokesh Ghosh)

লোকেশ ঘোষের (Lokesh Ghosh) বাস্তব জীবন মোটেই সুখকর হয়নি। ২০০৪ সালে তার বাবা মারা যান। তার নিজের দিদি বাবার কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছিলেন। বাবার সম্পত্তির ছিটেফোঁটাও ভাগ পাননি লোকেশ (Lokesh Ghosh)। চুমকি চৌধুরীর সঙ্গে ও তার দাম্পত্য সুখের হয়নি। শোনা যায় লোকেশের মদ্যপানের জন্যই নাকি চুমকি চৌধুরী ছেড়ে দেয় তাকে। লোকেশ ও চুমকি চৌধুরী একটি মেয়ে রয়েছে, যে বর্তমানে মা চুমকি চৌধুরী সাথে থাকে। লোকেশের (Lokesh Ghosh) সাথে বিবাহ বিচ্ছেদের পর চুমকি আবার বিয়ে করেন তবে স্ত্রী চলে যাওয়ার পর নিজের ভুলটা উপলব্ধি করতে পেরেছেন অভিনেতা।

টলিউডে কামব্যাক

তিনি (Lokesh Ghosh) আবার নতুন করে টলিউডের ফিরতে চান। দর্শক মহলে তার অভিনয়ের মাধ্যমে আবার জায়গা করে নিতে চান। আজও তার জনপ্রিয়তা রয়েছে আগের মতোই। সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন আগামী দু বছরের জন্য তার হাতে এমন কিছু পরিকল্পনা রয়েছে যাতে ইন্ডাস্ট্রি নতুন করে তাকে নিয়ে ভাবতে বাধ্য হবেন।

২০০৪ সালের পর থেকে লোকেশ (Lokesh Ghosh) ধীরে ধীরে হারিয়ে যান টলিউড থেকে। তিনি তার জীবনে লরির দালালি থেকে শুরু করে হোটেল ব্যবসা পর্যন্ত করেছেন। কিন্তু তিনি (Lokesh Ghosh) মনে করেছেন একজন অভিনেতা হিসেবে অভিনয় করাটাই তার আসল লক্ষ্য। তাই অতীত ভুলে আবারও নতুন ভাবে টলিউডের ফিরতে চাইছেন লোকেশ (Lokesh Ghosh)। শীঘ্রই তার কিছু ছবি মুক্তি পাবে। দর্শকেরা আবার নতুনভাবে ফিরে পাবেন তাদের পছন্দের অভিনেতা লোকেশকে।

RELATED Articles