স্টার জলসা খ্যাত ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। সেই ধারাবাহিকেই খলনায়িকার চরিত্রে দেখা যায় অহনা দত্তকে (Ahana Dutta)। তার জীবনের প্রথম ধারাবাহিকেই দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন অভিনেত্রী। খলনায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন আগেই। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পী। কদিন আগেই নিজের নাচের স্কুল খুলেছেন তিনি। তার অভিনয়ের জোরেই রাজ চক্রবর্তী অভিনীত নতুন ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে। এই ছবিতে তার সাথে কাজ করবেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী আরো জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। ছোট পর্দা পেরিয়ে তিনি এখন পা রেখেছেন বড় পর্দায়। ছোট পর্দার পর বড় পর্দায় কাজ শুরু করেছেন। এবার আরো বড় সাফল্য, নিজের বাড়ি কিনলেন অভিনেত্রী (Ahana Dutta)।
অহনা (Ahana Dutta) নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের বাড়ি… কাজ সবে শুরু হল’। এই ভিডিওতেই অহনার সাথে দেখা যাচ্ছে প্রেমিক দীপঙ্করকেও। লাল পাড়ের সাদা শাড়ি পড়ে পুজোতে বসেছেন অহনা। গৃহপ্রবেশের পুজোতে পাশে বসেছেন প্রেমিক দীপঙ্করও। দীপঙ্করের গায়ে গেঞ্জি, পরনে ধুতি। গৃহপ্রবেশের পুজো নিষ্ঠাভরে একসঙ্গে করছেন তারা।
অহনার (Ahana Dutta) শেয়ার করা ভিডিওতে তার বাড়ির আনাচে কানাচে সম্পূর্ণটাই দেখা গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দোতলা একটি বাড়ি, যার দ্বিতীয় তলার নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি। একতলাটা প্রায় সম্পূর্ণ। দোতলার কাজ চলছে দেখা গেল একতলার সিঁড়িতে এবং সর্বত্র মার্বেল করা। রান্নাঘরের কাজ সম্পূর্ণ। তবে স্বপ্নের বাড়িতে আসতে হয়তো আরো কিছুদিন সময় নেবেন দীপঙ্কর-অহনা।
অভিনেত্রীর (Ahana Dutta) শেয়ার করা ওই ভিডিওতে নেট নাগরিকেরা তাদের আশীর্বাদ করেছেন, ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়। ওই ভিডিওর মন্তব্যে একজন লিখেছেন, ‘কাজ শেষ হলেও যেন ভিডিয়ো পাই। অনেক শুভেচ্ছা।’ অপর একজনের মন্তব্য, ‘নতুন বাড়ি নতুন জীবন সুখে থেকো তোমরা’। অন্য এক ব্যক্তি লেখেন, ‘এই ভাবেই সুখে থাকো তোমরা’।
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেই অভিনেত্রী (Ahana Dutta) নিজের জীবনের বসন্তকে খুঁজে পেয়েছেন। অহনার জীবনে প্রেমকে স্বাগত জানিয়েছেন প্রথম ধারাবাহিক পর থেকে। অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকের মেকআপ শিল্পী দীপঙ্কর রায়ের হাত ধরেই অহনার (Ahana Dutta) জীবনে এসেছে অন্য বসন্ত। জানা গেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেই আলাপ হয় দুজনের। তারপর একসাথে থাকার সিদ্ধান্ত নেন তারা। অবশ্য এই প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছে অহনার মা। মায়ের সঙ্গে রাগারাগি করেই ঘর ছেড়েছেন অভিনেত্রী। একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীপঙ্করের সঙ্গে লিভইনে থাকেন অভিনেত্রী (Ahana Dutta)। তাদের দুজনের সংসারে রয়েছে একটি পোষ্য। তার নাম মিষ্টি। এই সন্তানের জন্য নীল ষষ্ঠীতে উপোস করেছিলেন অহনা। গঙ্গায় গিয়ে মাথায় জল দিয়ে পূজোও করেছেন তিনি।





