‘তৃণমূল নেতাদের কলার ধরে টাকা আদায় করুন, দরকার হলে বিজেপিকে নিয়ে যান…’, চাকরিহারাদের নিদান দিয়ে বিতর্কের মুখে সুকান্ত

Sukanta Majumdar commented on SSC scam: কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি খুইয়েছেন ২৫,৭৫৩ জন। নিয়োগ দুর্নীতির জেরে বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট আপাতত চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। আগামী জুলাই মাসে রয়েছে মামলার শুনানি। এরই মধ্যে এবার চাকরিহারাদের নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar commented on SSC scam)

গতকাল, সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার কোতুলপুর নেতাজি মোড়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র সমর্থনে নির্বাচনী সভা করেন সুকান্ত মজুমদার। সেখান থেকেই চাকরিহারাদের উদ্দেশে নিদান দেন তিনি। বলেন, “টাকা দিয়ে পাওয়া চাকরি বেশিদিন বাঁচবে না। এটাই সুযোগ। তৃণমূল নেতাদের বাড়ি গিয়ে কলার ধরে টাকা আদায় করুন। একা না পারলে সঙ্গে বিজেপিকে নিয়ে যান। বিজেপি ঝান্ডা এবং ডান্ডা নিয়ে গিয়ে সেই টাকা উদ্ধার করে দেবে” (Sukanta Majumdar commented on SSC scam)। তাঁর এই মন্তব্যে বেশ বিতর্ক ছড়িয়েছে।

পরে অবশ্য নিজের মন্তব্যের সমর্থনে সুকান্ত বলেন, “বেকার ছেলেদের অনেকে জমি বিক্রি করে চাকরির জন্য তৃণমূল নেতাদের টাকা দিয়েছে। এখন চাকরি চলে গেলে সে কী করবে? তাকে তো টাকাটা আদায় করে দিতে হবে। সে একা না পারলে আমরাও সঙ্গে যাবো” (Sukanta Majumdar commented on SSC scam)

শুধুমাত্র টাকা আদায়ই নয়, এদিন দুর্নীতি প্রসঙ্গেও তৃণমূলকে ফের কটাক্ষ শানান সুকান্ত (Sukanta Majumdar commented on SSC scam)। বলেন, “জনগণের টাকা এখন যে যত খাচ্ছে খেতে দিন। পরে বাইরে দড়ি দিয়ে উল্টো করে টাঙিয়ে রাখব। আর জনগণের টাকা বমি করাব”।

এদিন সুকান্তর আক্রমণ থেকে বাদ পড়ে নি পুলিশও। পুলিশকে হুঁশিয়ারি শানিয়ে তিনি বলেন, “বিজেপির পক্ষে হাওয়া, এরপর সুনামি আসবে। তাই আগেভাগে হাওয়া মোরগের মতো ঘুরে যান। এবার ৩০ এর উপর আসন পেলে এক বছরের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে। হামলা হলে ব্যবস্থা নিন। নাহলে বিজেপি ব্যবস্থা নেবে”।

দলের কর্মীদের নিদান দিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য, “পুলিশ ব্যবস্থা না নিলে আপনারা পাল্টা ব্যবস্থা নেবেন”।

তবে বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের পাল্টা দিতে ছাড়ে নি তৃণমূলও (Sukanta Majumdar commented on SSC scam)। তৃণমূলের বিষ্ণপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “বিজেপি নেতৃত্বকেই টাকা নিতে দেখা গেছে। এখন সন্ত্রাস ও হিংসা ছড়ানোর উদ্যেশ্যেই এমন কথা বলে বেড়াচ্ছে বিজেপি”।

RELATED Articles