হিন্দি চলচ্চিত্র জগতের নামকরা অভিনেত্রী তিনি। পাশাপাশি খ্যাতনামা ভারতনাট্যম নৃত্যশিল্পী এই ব্যক্তিত্ব। তবে এদিন এয়ারপোর্টে অপমানিত হতে হল জনপ্রিয় এই নৃত্যশিল্পী ও অভিনেত্রী সুধা চন্দ্রনকে।
এই বিশেষ ব্যক্তিত্বের জীবন কাহিনী প্রায় সকলেরই জানা। তাঁর খ্যাতি সারা বিশ্বজুড়ে। তিনি ইতিহাস গড়েছেন। কিন্তু এদিন একটি বিশেষ সিনিয়ার সিটিজেন কার্ডের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন তিনি। যাতে তাঁর মতো মানুষদেরকে ‘হয়রানি’ না হতে হয়। সকলেরই জানা এক দুর্ঘটনায় পা খুঁইয়েছেন সুধা চন্দ্রন। তবে এরপর নকল পা দিয়ে কাজ করে চলেছেন।
একই সঙ্গে নাচ আর অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু এদিন সরাসরি ইনস্টাগ্রামে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে সাহায্য চেয়েছেন অভিনেত্রী। পরে যদিওবা শিল্পীর কাছ থেকে ক্ষমা চাওয়া হয়েছে সিআইএসএফ-এর পক্ষ থেকে। এইভাবে অসম্মান তিনি আর সহ্য করতে পারলেন না। ৫৬ বছর বয়সী এই তারকা ইনস্টাগ্রামে জানিয়েছেন, সিআইএসএফ অফিসাররা তাঁকে প্রতিবার নকল পা খুলে দেখানোর কথা বলে থাকেন। যেটা তাঁর ক্ষেত্রে প্রচন্ড কষ্টকর ও যন্ত্রণাদায়ক।
View this post on Instagram
এদিন বিশেষত কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “নমস্কার! সবাইকে শুভ সন্ধ্যা। এটা খুবই ব্যক্তিগত একটি পোস্ট। যা আমি জানাতে চাই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে। আমি সুধা চন্দ্রন, পেশায় একজন অভিনেতা, নৃত্যশিল্পী, যে নকল পা নিয়ে নেচে ইতিহাস গড়েছে ও বিশ্ব দরবারে ভারতকে সম্মানিত করেছে। কিন্তু কাজের সূত্রে আমি যখনই বিমানবন্দর হয়ে কোথাও যাই, তখনই নিরাপত্তারক্ষীরা আমাকে নকল পা খুলে দেখানোর কথা বলেন। আমি সিআইএসএফ অফিসারদের ETD দিয়ে স্ক্যান করে দেখার কথা বললেও তাঁরা রাজি হন না। এটা কি সত্যি সম্ভব মোদীজি? এটাই কি আমাদের দেশ? আমাদের সমাজে এভাবেই কি একজন মহিলা অপর মহিলাকে সম্মান দেয়? আমার আপনার কাছে একান্ত অনুরোধ সিনিয়ার সিটিজেনদের এমন একটা কার্ড দিন, যা দেখাবে স্পষ্ট করে যে তাঁরা সিনিয়ার সিটিজেন।”

এই বার্তাটি মূলত একটি ভিডিওর সঙ্গে শেয়ার করেছেন এই তারকা ব্যক্তিত্ব। যার পাল্টা জবাবে সিআইএসএফ-এর পক্ষ থেকে টুইট করে লেখা হয়, “আমরা সুধা চন্দ্রনের কাছে ক্ষমাপ্রার্থী তাঁকে অসুবিধে দেওয়ার জন্য। নিয়ম অনুযায়ী, নিরাপত্তার খাতিরে প্রস্থেটিক খুলতে বলা হয় বিশেষজ্ঞের উপস্থিতিতে। আমরা খতিয়ে দেখব ওই মহিলা কেন সুধা চন্দ্রনকে তাঁর প্রস্থেটিক খুলতে বলে। আমরা আমাদের সমস্ত সদস্যকে জানিয়ে রাখবো নিয়ম, যাতে ভবিষ্যতে কারোর কোনও সমস্যা না হয়।”
এদিন অভিনেত্রী ও নৃত্যশিল্পী সুধা চন্দ্রনের পাশাপাশি অভিনেতা করণবীর বোহরা লেখেন, “আমি আপনার কথার সঙ্গে একমত। এসব ক্ষেত্রে একটু সুবিধা দেওয়া উচিত।” নিজের প্রতিভার দরুন তিনি আজ এতটা জনপ্রিয়। শুধু হিন্দি ইন্ডাস্ট্রি নয় তেলেগু ছবিতেও কাজ করেছেন এই ব্যক্তিত্ব। তার জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন। কিন্তু শেষমেশ তাঁকেও যে এরকম হেনস্থার মুখোমুখি হতে হবে, তা সকলেরই ধারণার বাইরে।
অভিনেত্রীর এই পোস্ট দেখে তাঁর ভক্তরা আবেগতাড়িত হয়েছেন। সকলেই তাঁর এই মন্তব্যে তাঁকে সমর্থন করেছেন। তবে অভিনেত্রীর পোষ্টের পাল্টা জবাব সিআইএসএফ দিলেও, যাকে উদ্দেশ্য করে অভিনেত্রী পোস্টটি করেছিলেন তাঁর তরফ থেকে কোনও বার্তা আসেনি।





