তিনি নিজের অভিনয় জীবনে বেশ সফল। কিন্তু ব্যক্তিগত জীবনে শ্রাবন্তী বড়ই কাঁচা। একাধিক বার প্রেমে ব্যর্থ হয়েছেন তিনি। কিন্তু তবুও নতুন কোনও সম্পর্কে জড়াতে বেশি সময় নেন না তিনি, এমনটা টলিপাড়াতেই প্রচলিত।
অনেকেই মনে করেন, ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে শ্রাবন্তীর কাণ্ডজ্ঞানটা একটু কমই। বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলেন তিনি। তবে বিয়ে, বিয়েতে ভাঙন, নানান বিতর্ক, যাই হোক না কেন সবসময় পজিটিভ থাকতেই ভালোবাসেন তিনি। তাঁর সোশ্যাল মিডিয়াতেও বারবারই পজিটিভ থাকার বার্তাই দিয়েছেন তিনি।
বেশ ছোটো বয়সেই রাজীব বিশ্বাসের সঙ্গে পালিয়ে বিয়ে করেন তিনি। সেই বিয়েতে ইতি টানার পর কৃষাণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু সে সম্পর্ক একবছরও টেকে নি। তাঁকে ডিভোর্স করেই রোশনের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। বিয়েও হয়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ফের ভাঙন। রোশনের সঙ্গে তিনি সংসার করতে চান না, পরিস্কার জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।
এরই মাঝে একুশের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। টিকিট পেয়ে ভোটেও দাঁড়ান তিনি। ভতেরম প্রচারে নানান জায়গায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে, মেলামেশা করতে দেখা যায় শ্রাবন্তীকে। কিন্তু শেষ পর্যন্ত ভোটে হেরে যান তিনি।
আর ভোটে হারার পর থেকেই রাজনৈতিক ক্ষেত্রে আর বিশেষ দেখা মেলেনি শ্রাবন্তীর। বিজেপির কোনও রকমের কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে। রাজনীতি থেকে কার্যত দূরেই সরে গিয়েছেন শ্রাবন্তী। এবার এই কারণেই নেট দুনিয়ায় ট্রোল হলেন অভিনেত্রী।
মাঝেমধ্যেই ছুটি কাটাতে এদিক অদিক বেরিয়ে পড়েন অভিনেত্রী। এরকমই নিজের ছুটি কাটানোর একটি ভিডিও নেট মাধ্যমে শেয়ার করেন তিনি। তাতেই ঘটল বিপত্তি। এই ভিডিওতেই তাঁকে এক নেটিজেন বলেন, “ভোটের পড়ে তো আপনাকে একবারের জন্যও দেখলাম না মানুষের সাথে গিয়ে কথা বলতে, এত কিছু কি শুধু ভোটের আগেই ছিল, এখন কোথায় গেল”। এছাড়াও আরও নানান ধরণের কমেন্ট করা হয়েছে অভিনেত্রীর এই ভিডিওতে। তবে এই বিষয়ে অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বলে রাখি, শোনা যাচ্ছে অভিরূপ নাগচৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে শ্রাবন্তীর। নিজের ফ্ল্যাটেই চর্চিত প্রেমিকের জন্মদিন পালন করেন অভিনেত্রী। সেই আবাসনেরই বাসিন্দা অভিরূপ। সেই জন্মদিনের সেলিব্রেশনে শামিল হন শ্রাবন্তী দিদি এবং মা-ও। এমনকি কিছুদিন আগেই অভিরূপ নাগ চৌধুরীর বিশ্বকর্মা পুজোতেও গিয়েছিলেন অভিনেত্রী।





