‘মীরাক্কেল আর আসবে না, ওই আঁশটে গন্ধটা সরাতে চাই’, মীরাক্কেলের মত জনপ্রিয় শো-কে ভুলে যেতে চান মীর, কিন্তু কেন?

মীর (Mir Afsar Ali) এই কথাটা শুনলেই ঠিক কী কী মনে আসে প্রথমে সেটা বলি। মির্চি, মীরাক্কেল, ফুডকা এবং অবশেষে গল্প মীরের ঠেক। কেন রেডিও ছেড়ে ছিলেন? নিজের মতো করে গল্প বলার সিদ্ধান্তটা কবে নিলেন এসব নিয়ে সাক্ষাৎকারে নিজের কথা শোনালেন মীর আফসর আলি (Mir Afsar Ali)

কেন রেডিও ছাড়লো মীর (Mir Afsar Ali)? এই কথার উত্তরে সাক্ষাৎকারে মীর (Mir Afsar Ali) বলেন, “রেডিয়োতে পরিবর্তন। কোথাও মনে হচ্ছিল, একই পঞ্জাবি গান ঘুরিয়ে-ফিরিয়ে বাজছে। বাংলা গান বাজবে না। ভিডিয়ো আর রিল করতে করতেও আমি ক্লান্ত হয়ে পড়ছিলাম। বিষয়টা এমন নয় যে, আমি নতুন কিছুকে গ্রহণ করতে চাই না। আমি সারা ক্ষণ নতুন কিছুকেই গ্রহণ করে চলেছি। বাড়িতে একুশ বছরের মেয়ে আছে। সে বলে দেয়, কী করব, কী করব না। কিন্তু ভাবনার দিক থেকেই সমস্যা হল। দু’দিকেরই মন্তব্য আছে। যাঁরা গানবাজনা করেন তাঁরা বলেন, রেডিয়ো গান বাজাতে চাইছে না। আর যাঁরা রেডিয়োর দেখভালের দায়িত্বে, তাঁরা বলেন, তেমন গানই তৈরি হচ্ছে না। এ সবের মধ্যে আমার নিজস্ব মান-অভিমান তৈরি হল। খারাপ লাগল। ছেড়ে দিলাম।”

কোন ভাবনা থেকে গল্প মীরের ঠেক উঠে এল। এ প্রসঙ্গে মীর (Mir Afsar Ali) স্পষ্ট জানিয়েছেন, “নিজেকে খুঁজলাম। মানুষ কী ভাবে আমায় দেখেছে? এক জন সংবাদপাঠক। রেডিয়োর মানুষ। ১০টা সিজ়ন ধরে চলা কমেডি শোয়ের সঞ্চালক। বুঝলাম, মানুষ আমায় গল্পকার হিসেবেই পেতে চাইবে।”

আর কখনো টিভির পর্দায় দেখা যাবে না জনপ্রিয় অনুষ্ঠান মীরাক্কেল কিন্তু কেন কি জানাচ্ছেন মীর (Mir Afsar Ali)। মীর (Mir Afsar Ali) বলছেন, “আমি একটা মীরাক্কেল করে একটা কমেডি শো করে আজ পর্যন্ত ওই মাছের গন্ধটা আমার গা থেকে দূর করতে পারিনি। আমি মাছের গন্ধ কেন বলছি লোকে বলে না একটা সময় মাছের গন্ধটা যাচ্ছে না কেন। আমার ক্ষেত্রে, আমার ক্যারিয়ারের ক্ষেত্রে এই কমেডি শোটা একটা স্ট্যাম্পের মত হয়ে গেছে। আমি যাই করি না কেন লোকে আমাকে কমেডি শো এর সাথে ইক্যুয়েট করে। লোকে বলে এটা খুব ভালো হয়েছে, এটা খুব সুন্দর করছেন তবে ওইটা করছেন না কেন। ওটা আবার কেন করছেন না। ওটা আবার পুনরায় করছেন না কেন। চ্যানেলকে বলুন না আবার শুরু করুন না। এটা শুনে শুনে আমার একঘেয়েমি চলে এসেছে। আমি করতে চাইছি না সেটা। আত্ম অভিমান জিনিসটা অত্যন্ত প্রেশিয়াস (precious) একটা জিনিস।”

ইন্ডাস্ট্রির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাথে নাম জড়িয়ে ছিল মীরের। নিপাত বন্ধুত্ব নাকি আরেকটু বেশি কিছু মীর (Mir Afsar Ali) জানাচ্ছেন, “স্বস্তিকা আর আমার বহু দিনের বন্ধুত্ব। যা-ই হয়ে যাক, আমরা বন্ধু আছি, থাকবও। আরে এক ইন্ডাস্ট্রিতেই তো কাজ করি! কিন্তু এই স্বাভাবিক সম্পর্ক নিয়ে লোকজনের প্রচুর মাথাব্যথা হয়ে গেল। আমার পরিবার আছে। ওরও আছে। এই নিয়ে আমরা একটাও কথা বলিনি। কারণ, কিছু বললেও সেটা বোঝার মানসিকতা মানুষের নেই। লোকজন অন্য মানুষের সম্পর্ককে যে ভাবে চাটনির মতো ব্যবহার করে, তাতে কথা না বলাই ভাল।”

RELATED Articles