‘ঠিক যেন জলপরী’, সুইমিং পুলে জলকেলিতে মাতলেন দর্শনা, অভিনেত্রীর উষ্ণ ভিডিও পোস্ট হতেই ঘুম উড়ল অনুরাগীদের

সপ্তাহান্তে ছুটি কাটাতে পুলে নামলেন দর্শনা বণিক (Darshana Banik)। সোশ্যাল মিডিয়ায় বৃষ্টিস্নাত দিনে তিনি উত্তাপ ছড়িয়েছেন পুল‌ লুকে। অভিনেত্রী সৌন্দর্যের জন্য অনেকেই তার মন্ত্রমুগ্ধ ভক্ত। এবার অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik) নিজের সৌন্দর্যে পুরুষদের বুকে ঝড় তুললেন। নিজের সোশ্যাল মিডিয়া পেজে পুলে সাঁতার কাটার একটি ভিডিও পোস্ট করেছেন দর্শনা। যেখানে সুইম সুটে দেখা মিলেছে অভিনেত্রীর। অভিনেত্রী যে সাঁতারে বেশ পারদর্শী তা তার ভিডিও থেকে স্পষ্ট। কখনও সোজা কখনও উল্টো আবার কখনো ভেসে সাঁতার কাটতে দেখা গেল দর্শনা বণিককে (Darshana Banik)। আবার কখনো তিনি জলকেলিতে মজেছেন গানের তালে তালে। ‌

দর্শনার (Darshana Banik) এই ভিডিও দেখেই ঘুম উড়েছে অনেকের। অনুরাগীরা উষ্ণ ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছেন তিনি। নেট নাগরিকদের অনেকেই বলছেন ‘ঠিক যেন জলপরী’। অভিনেত্রীর (Darshana Banik) বহু অনুরাগীরাই তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তবে আবার অনেককেই কটাক্ষ করতে ভুলে যাননি। আবার কেউ কেউ খানিক রসিকতা করেছেন অভিনেত্রীর সাথে। লিখেছেন, ‘অলিম্পিক কলিং…’।

এবার বাংলার পাশাপাশি ওপার বাংলার কাজে মন দিয়েছেন দর্শনা (Darshana Banik)

সম্প্রতি, বাংলাদেশের নায়িকা পরিমণির প্রাক্তন স্বামী শরিফুল রাজের সঙ্গে বাংলাদেশী ছবি ‘ওমর’-তে অভিনয় করেছেন দর্শনা (Darshana Banik)। ‌ওই ছবিতে দর্শনা বণিকের একটি নাচ এখন নেট পাড়ায় রীতিমত ঝড় তুলে দিয়েছে। ‘ভাইরাল বেবি’ গানে দর্শনা বণিক (Darshana Banik) নেচেছেন। কিছুদিন আগে দর্শনার স্বামী সৌরভকে গাড়ির মধ্যেই বউয়ের আইটেম সং ‘ভাইরাল বেবি’ গান চালিয়ে নাচতে দেখা গিয়েছে। ‌বাংলাদেশী ছবি নয় এদেশীয় ছবিতেও বেশ ভালো কাজ করেছেন দর্শনা বণিক (Darshana Banik)। শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরানী’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পাওয়া যাবে দর্শনাকে।

দর্শনা (Darshana Banik) ও সৌরভের বিয়ে

উল্লেখ্য,‌ ২০২৩ সালের ১৫ ই ডিসেম্বর অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন দর্শনা বণিক (Darshana Banik)। অভিনেতা সৌরভ দাসকে বিয়ে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন তিনি। ‌অনেকেই আবার সৌরভের যোগ্য হিসেবে মনে করেনি দর্শনাকে(Darshana Banik)। আবার কেউ কেউ কটাক্ষ করেছেন সৌরভকেই। ‌ঈশান মিত্রর গাওয়া ‘ছেড়ে যাওয়া হাত’ মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেছেন সৌরভ-দর্শনা। ‌সেই সময় থেকেই তাদের প্রেম নিয়ে চর্চা শোনা গিয়েছে টলি পাড়ার অন্দরে। শুধু মিউজিক ভিডিও নয় সৌরভের সঙ্গে জুটি বেঁধে বড়ো পর্দাতেও কাজ করেছেন দর্শনা বণিক (Darshana Banik)

সৌরভকে বিয়ে করার প্রসঙ্গে দর্শনা (Darshana Banik) মুখ খুলেছেন সাক্ষাৎকারে। বিয়ের আগে দর্শনা (Darshana Banik) এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “২০২১ সাল থেকে পরপর কাজ করেছি। ২০২২ সাল থেকে কাছাকাছি আসি। সম্পর্কটা ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। যতদিন না বিয়ের সিদ্ধান্ত নেই। সব ঠিকঠাক থাকলে বিয়েই করে নেব, এটাই দুজনে ঠিক করে রেখেছিলাম। বিয়ে করেই দেখতে চাই সম্পর্কটা ওয়ার্কআউট করছে কি না”।

অভিনেত্রী (Darshana Banik) স্পষ্ট জানিয়েছিলেন সৌরভ ও তার লিভ ইন সম্পর্কে থাকার কোন ইচ্ছা ছিল না। দর্শনার কথায় তিনি লিভ ইন সম্পর্কে বিশ্বাসী নন,‌ নতুন করে সৌরভ যেতে চাননি লিভ ইন সম্পর্কে। তাই একসাথে থাকার জন্যই বিয়েটা করে নেন তারা। ‌

RELATED Articles