‘সোহাগে, আদরে.. ভালোবেসে যাই’, স্ত্রীর চুলেই যেন শান্তি, বৃষ্টিস্নাত দিনে কোয়েলে বুঁদ অরিজিৎ, ভাইরাল দম্পতির ছবি

ভালোবাসা জাহির না করলেও স্ত্রী কোয়েলকে সব সময় আগলে রাখেন অরিজিৎ সিং (Arijit Singh)। জিয়াগঞ্জ হোক কিংবা দেশে বা বিদেশে অনুষ্ঠান ছাড়া সবসময়ই স্ত্রীর সঙ্গে দেখা যায় অরিজিৎকে। রবিবার থেকে এর বৃষ্টিস্নাত রাজ্য। ঘূর্ণিঝড় নিয়ে দুশ্চিন্তা কেটেছে। ‌এখনো বৃষ্টি চলছে ঝিরঝিরে। ‌ এর মাঝেই ধরা দিলেন অরিজিৎ সিং (Arijit Singh) ও কোয়েল রায়। ‌ সোশ্যাল মিডিয়ায় এই দম্পতির একটি ছবি প্রকাশ্যে এসেছে। বলাই বাহুল্য নেটপাড়ার হট ফেভারিট জুটি তারা। ‌ অরিজিৎ কোয়েলের ভালোবাসা মাখা ছবি নজর কাড়ল এবার। এই জুটিকে দেখে ভালোবাসায় ভরিয়েছেন অনুরাগীরা।

অরিজিৎ সিং নামকরা গায়ক (Arijit Singh)। ‌ জগৎজোড়া তার নাম, তার ফ্যানপেজ থাকবে তা বলাই বাহুল্য। ‌ তবে অরিজিৎ সিং-এর বউ কোয়েলেরও রয়েছে ফ্যান পেজ। স্বামী অরিজিৎ (Arijit Singh)-এর মতই সাদামাটা জীবন পছন্দ কোয়েলের। সোশ্যাল মিডিয়ায় কোন প্রোফাইল নেই কোয়েলের। কোয়েলের ফ্যান পেজ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। ‌যেই ছবিতে উঠে এসেছে এই তারকা জুটি দম্পতির ভালোবাসার মুহূর্ত। ইন্সটাগ্রামে কোয়েলের ফ্যান পেজ‌ থেকে তাদের ছবিটি পোস্ট করা হয়েছে। ‌ যেখানে দেখা যাচ্ছে কালো জ্যাকেট গায়ে রয়েছেন কোয়েল। ‌গায়ক অরিজিতের (Arijit Singh) গায়ে গ্রে রঙের টি শার্ট। ‌কোয়েলের চুলে মুখ গুঁজে রয়েছেন অরিজিৎ (Arijit Singh)। দুজনের মুখেই সেই ভালোলাগার হাসি। ‌আবেশে বন্ধ রয়েছে চোখও। ‌ব্যালকানিতে এই ভালোবাসার ছবি উঠে এসেছে সমাজ মাধ্যমে। ‌ দম্পতির ছবি দেখে তাদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। প্রচুর মন্তব্য করেছেন পোস্টে‌।

এক নেট-নাগরিকের কথায়, “শান্তির ছবি, সব ডিপ্রেশন মুক্ত করে দিল”। অন্যজনের মন্তব্য, “এভাবেই ভালোবাসা ধুয়ে মুছে যাক সব”। অপর একজন লেখেন, “খাঁটি ভালোবাসা তো এরকমই হয়”। আরেকজন লিখেছেন, “পারফেক্ট ফ্রেম! এই ছবি যে কারও মন ঠিক করে দিতে পারে।” আবার কেউ লিখেছেন, “কী মিষ্টি তোমরা”।

কাজের সূত্রে বেশিভাগ মুম্বাইয়ে থাকলেও, শিকড়ের টানে ছুটে আসেন জিয়াগঞ্জে। অরিজিৎ সিং (Arijit Singh) ও কোয়েলের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। বিয়ে নিয়ে কখনোই কথা বলেননি অরিজিৎ। ‌ তবে কারোর অজানা নয় কোয়েল অরিজিৎ সিং (Arijit Singh)-এর দ্বিতীয় স্ত্রী। কোয়েলেরও এটি দ্বিতীয় বিয়ে। যদিও শোনা যায়, অরিজিৎ সিং ও কোয়েল একে অপরকে ছোটবেলা থেকেই চিনতেন। ‌জিয়াগঞ্জেই সন্তান স্ত্রীকে নিয়ে বসবাস অরিজিতের (Arijit Singh)। ফেম গুরুকুলের মঞ্চে কোয়েলকে ভালোবাসার কথা জানিয়েছিলেন অরিজিৎ। কোয়েলের প্রথম সন্তান এখন সঙ্গে থাকে তাদের। দুই ছেলে আলী ও জুলিকে নিয়ে সুখী সংসার অরিজিত ও কোয়েলের। জিয়াগঞ্জের এক স্কুলেই তারা পড়াশোনা করেন।

উল্লেখ্য, ২০১৪ সালে কালীঘাট মন্দিরে বিয়ে করেন অরিজিৎ (Arijit Singh) ও কোয়েল। দীর্ঘদিন বিয়ে সম্পর্কে মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেতা। তবে বেশিদিন চেপে রাখা যায়নি। অরিজিতের হোয়াটসঅ্যাপ ডিপি থেকে স্পষ্ট বোঝা যায় সবটা। কোয়েল অরিজিতের (Arijit Singh) ছায়া সঙ্গী। অরিজিত যখন স্টেজে ওঠেন তাকে উৎসাহ দিতে সবসময় পাশে থাকেন স্ত্রী কোয়েল। ‌দেশ বাবিদেশে অরিজিতের সব সময়ের সঙ্গী কোয়েল।

RELATED Articles