“আমি না পুরুষদের প্রতি একটু বেশিই আকৃষ্ট!” সহ-অভিনেতা রিজওয়ান রব্বানি শেখের সঙ্গে সম্পর্ক এ কী বললেন দেবচন্দ্রিমা?

ধারাবাহিকের সঙ্গে সঙ্গে কাজ করে ফেলেছেন ছবিতেও। নিজের আগাম ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত টলিপাড়ার জনপ্রিয় ও পরিচিত অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।

প্রসঙ্গত ‘কিশমিশ’ ছবিতে দেবের প্রাক্তন প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন দেবচন্দ্রিমা। এবার তা নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানালেন, ‘দেবদার চরিত্রের মত ছেলের সঙ্গে প্রেম না টেকাই ভালো’। পাশাপাশি অভিনেতা দেবের সঙ্গে কাজ করে নিজের উচ্ছ্বাস জাহির করেছেন অভিনেত্রী এবং আরও বেশ কয়েকটি ছবিতে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

তবে এদিকে তাঁর পছন্দ যীশু সেনগুপ্তকে। মানুষ হিসেবে তাঁকে আদর্শ বলে মনে করেন নায়িকা। একবার কাজ করতে চেয়েছেন টলিউডের এই ব্যক্তিত্বের সঙ্গে। অন্যদিকে অভিনেত্রীদের মধ্যে পছন্দ সোহিনী সান্যালকে। এত ভালো অভিনয় প্রতিভা তিনি অন্য কোন নায়িকার মধ্যে দেখেননি। তবে এই সমস্ত কিছুর মধ্যেই অভিনেত্রীর এক মন্তব্যকে ঘিরে হইচই পরে গিয়েছে চারিদিকে।

সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী দাবি করে বসেন, ‘পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট আমি। তাই পুরুষদের নামই মাথায় আগে আসে। মহিলাদের তালিকায় কারা আছেন, তা ভাবতে হয়’। টলিউডের কোন নায়ক-নায়িকা তাঁর বেশি পছন্দের? এই প্রসঙ্গ আসতেই এ ধরনের মন্তব্য শোনা যায় তাঁর মুখে। পাশাপাশি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় তাঁর বেশ পছন্দ। কিন্তু এদিকে ধারাবাহিকের জগতে প্রতিদ্বন্দ্বী হিসেবে সকলকেই দেখেন তিনি। যদিওবা সব ধারাবাহিকের নায়িকাদের অভিনয় খুঁটিয়ে দেখার সময় তাঁর কাছে নেই। টিআরপি তালিকায় যে ধারাবাহিক ভালো নম্বর পায়, সেই ধারাবাহিকের নায়িকার সবকিছু খেয়াল রাখেন। যে কারণে তিনি প্রতিযোগী হয়ে উঠেছেন। তবে কী ইদানিং মিঠাইকে অনুসরণ করছেন অভিনেত্রী?

সে বিষয়ে যদিওবা খোলসা করে কিছুই বলেননি। এই মুহূর্তে কাজ করছেন ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে। সাড়ে তিন বছর ধরে কাজ করছেন এই ধারাবাহিকে। প্রথমে ‘চারু’র চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এখন তিনি ‘চিকু’। শুরু থেকে এখনও পর্যন্ত অনেকটাই বদল এসেছে তাঁর চরিত্রে। পাশাপাশি শোনা গিয়েছে, রিজওয়ান রব্বানি শেখের সঙ্গে প্রেম করছেন তিনি। যে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা খুব ভালো বন্ধু। ইন্ডাস্ট্রিতে সবথেকে ভালো বন্ধু। রিজওয়ানের সঙ্গে আমার কোনও প্রেমের সমীকরণ ছিল না। হবেও না। এই কথা বলতে বলতে আমি ক্লান্ত। তাই প্রশ্নটা শোনার পরেই পাখি পড়ার মতো শব্দ গুলো বেরিয়ে এলো”।

অন্যদিকে সায়ন্ত মোদকের সঙ্গে চার বছরের সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে তিনি জানান, “নিজেদের ভালো রাখার জন্য সম্পর্কে জড়িয়ে ছিলাম। কিন্তু ভালো যদি না থাকি, তাহলে তো আর কোনও মানে নেই সেই সম্পর্কে থাকার। এরকম পরিস্থিতি তৈরি হতেই আমি নিজেকে সরিয়ে নিয়েছি”।

পাশাপাশি তাঁকে নিয়ে হওয়া নানা গুজব সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, তাঁর মা তাঁকে নিয়ে নানা গুজব জানতে পারেন এবং তাঁকে হোয়াটসঅ্যাপ করেন। তাঁর বক্তব্য, যারা তাঁর কাছে গুরুত্বপূর্ণ তাঁরা সমস্ত সত্যিটা জানে। তাই এই বিষয়ে কে কি বলল, তাতে কিছুই যায় আসে না অভিনেত্রী দেবচন্দ্রিমার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles