দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। সেকথা নিজেরাই সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন। অভিনেত্রী মা-বাবার খবর বারবার শিরোনাম উঠেছে। এ নিয়ে বিস্তর চর্চাও শুরু হয়েছে। নেট নাগরিকদের মতে দীপিকার এই বেবি বাম্প নকল। অভিনেত্রীর (Deepika Padukone) বেবিবাম্প নিয়ে প্রশ্ন উঠেছে।
চলতি সপ্তাহের সোমবার ভোট দিতে এসে নজর কাড়েন বলিউডের তারকা জুটি রণবীর সিংহ ও দীপিকা পাডুকোন (Deepika Padukone)। এই তারকা জুটি ম্যাচিং করে সাদা শার্ট ও নীল রঙের ডেনিম প্যান্ট পড়ে এসেছিলেন। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে দীপিকার বেবি বাম্প। রণবীর সিং যথেষ্ট যত্নশীল দীপিকার (Deepika Padukone) প্রতি। প্রেগনেন্সি অবস্থায় আরো আগলে রাখতে দেখা গেল দীপিকাকে। সেই সব ছবি দেখেই অভিনেত্রীর বেবি বাম্প, হাঁটাচলা নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন। এবার নেট নাগরিকদের সব প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী নিজেই।
নেট নাগরিকরা দাবি করেছিল, দীপিকার (Deepika Padukone) বেবিবাম্প নাকি ‘নকল’। ট্রোলারদের মুখে করা জবাব। এবার হলুদ গাউনে ছবি পোস্ট করলেন দীপিকা (Deepika Padukone)। সেই ছবিতে স্পষ্ট দীপিকার বেবিবাম্প। আজ, শুক্রবার নিজের সমাজমাধ্যম থেকে একটি ভিডিও পোস্ট করেন দীপিকা পাডুকোন। নিজের ব্র্যান্ডের পণ্যের প্রচারের জন্যই সেই ভিডিও তৈরি করেছেন। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে দীপিকার বেবিবাম্প। অভিনেত্রী (Deepika Padukone) বৃহস্পতিবার সমাজমাধ্যমে ঘোষণা করেন, তিনি লাইভে এসে কথা বলবেন। শুক্রবার সেইমতো লাইভে আসবেন তিনি কী বলেন, এখন সেটাই দেখার।
দীপিকার (Deepika Padukone) বেবিবাম্প নিয়ে নেটাগরিকদের ট্রোলিংয়ের বিরোধিতা করেছেন সাংবাদিক ফায় ডি’সুজা। পোস্টে সাংবাদিক লিখেছেন, “দীপিকা পাডুকোন (Deepika Padukone) নিজের গণতান্ত্রিক দায়িত্ব পালন করতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। তাঁর চেহারা দেখতে কেমন লাগছে বা তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে আপনাদের প্রতিক্রিয়া কেমন, তা তিনি জানতে চাননি। ওঁর জীবনের কোনও কিছু নিয়েই আপনাদের মন্তব্য করার কোনও অধিকার নেই। এখনই এই আচরণ বন্ধ করুন।” এই সাংবাদিকের পোস্টে লাইক করে অনেক বলি তারকাই সমর্থন জানিয়েছেন তাকে।





